অভিনয় জীবনে পা দেওয়ার প্রথম থেকেই কিছু নির্দিষ্ট লক্ষণরেখা টেনে দিয়েছিলেন কাজল (Kajol Devgon)। যেমন পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা চুম্বনের ক্ষেত্রে তাঁর ছিল 'বিগ নো'। কিন্তু ২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) অভিনয়ের শুরু থেকেই নিজেকে পাল্টাতে হয় কাজলকে। ‘দ্য ট্রায়াল: পেয়ার, কানুন, ধোকা’ সিরিজে যিশু সেনগুপ্তের (Jissu U Sengupta) সঙ্গে তাঁর চুম্বনের দৃশ্য রীতিমত শোরগোল ফেলে দিয়েছিল। সামনেই আসছে সিজন ২। এবার সেই পুরোনো দৃশ্য নিয়ে মুখ খুললেন কাজল। জানালেন, কাজটা একেবারেই সহজ ছিল না। শ্যুটিং সেটে যাওয়ার আগে পর্যন্ত অসম্ভব অস্বস্তিতে ছিলেন DDLG গার্ল।
Sponsored

ওটিটির সেই দৃশ্য নিয়ে কাজল (Kajol Devgon) বলেন, “আমি মন থেকে খুব একটা স্বচ্ছন্দ্য ছিলাম না। সেটে না যাওয়া পর্যন্ত মনের মধ্যে একটা অদ্ভুত টানাপোড়েন চলছিল। এমনকী শুটিং শুরুর মুহূর্তেও দ্বিধায় ছিলাম। কিন্তু এটা শুধুমাত্র সস্তার পাবলিসিটি ছিল না। গল্পের প্রয়োজনে নমনীয় হই আমি।''
আরও খবর: নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের
Sponsored

এই সিরিজে নয়নিকা সেনগুপ্তের চরিত্রে অভিনয় করেছিলেন কাজল। তাঁর স্বামীর ভূমিকায় অভিনয় করেন যিশু সেনগুপ্ত। নায়ক একটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন। সেই ঘটনা নিয়েই তৈরি হয় গোটা সিরিজ। কাজল স্পষ্ট করেই জানান, “চিত্রনাট্যের খাতিরে যতটা প্রয়োজন করেছি। চরিত্রটা কী ভাবছে বা কী চাইছে, সেটা ফুটিয়ে তোলা জরুরি ছিল। দৃশ্যটি বাদ দিলে চরিত্রের গভীরতা নষ্ট হত।” 
Sponsored

কাজল পেশাদার জীবনের ক্ষেত্রে বরাবরই স্পষ্ট কথা বলতে ভালবাসেন। এই জন্য বিপাকেও পড়েছেন বহুবার, তবে এত বছরের কর্মজীবনে আদর্শ থেকে সরে আসেননি। শুধুমাত্র ‘দ্য ট্রায়াল’-এর ক্ষেত্রে মিসেস দেবগণ মনে করেছিলেন নিজেকে প্রয়োজনে পাল্টানো দরকার। সুপর্ণ ভার্মা পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন আলি খান এবং শিবা চাড্ডা। মার্কিন সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’-এর ভারতীয় সংস্করণ এই সিরিজ।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






