রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ হয়েছে। বিজেপি (BJP) ক্ষমতায় আসার পর এই শিবির চালুর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সেই মতো ১৫-১৬-১৭ জুন এই তিনদিনব্যাপী জনকল্যাণ শিবিরের আয়োজন হয়। তবে প্রথম দিন ফর্ম বিতরণের ক্ষেত্রে কিছু সমস্যা হওয়ায় পরে মেয়াদ বাড়িয়ে ৪ দিন করা হয়। শুক্রবার সাংবাদিক বৈঠকে জনকল্যাণ শিবিরের পরিষেবা সংক্রান্ত তথ্য প্রকাশ করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর
Sponsored

মুখ্যমন্ত্রী এদিন জানান, প্রতিদিনের ক্যাম্প ১০২৯ টি করে শিবির করা হয়। মোট ক্যাম্পের সংখ্যা ৪০৯৪। জনকল্যাণ শিবিরে উপস্থিত হয়েছিলেন মোট ৭০ লক্ষ ৮১ হাজার ১১৭ জন। বিভিন্ন ভাতায় নাম নথিভুক্ত করেছেন মোট ৫৮ লক্ষ ১৭ হাজার ১৯ জন। রীতিমতো পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু বলেন, মূলত চারটি প্রকল্পে সব থেকে বেশি রেজিস্ট্রেশন হয়েছে। 'আয়ুষ্মান ভারত' প্রকল্পে নাম লিখেছেন ২২ লক্ষ ২৩ হাজার ৬৭০ জন। অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন ৮ লক্ষ ১৫ হাজার ৩৫৯ জন। বিকশিত ভারতের জি রামজি প্রকল্পে ৭ লক্ষ ৯১১ জন এবং বার্ধক্য ভাতায় নাম নথিভুক্ত করেছেন ৬ লক্ষের বেশি। মুখ্যমন্ত্রী বলেন, প্রথম দিন ফর্ম বিতরণ করার সময় কিছু ফর্মে 'জয় বাংলা' লেখা থাকার কারণে সাময়িকভাবে শিবিরের কাজ ব্যাহত হয়। পরে নতুন করে ফর্ম পাঠানো হয়। যেহেতু ইতিমধ্যেই এক কোটি পাঁচ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য নাম নথিভুক্ত করেছেন এবং যাচাই প্রক্রিয়ার পর পোর্টালে আপলোড করা হয়েছে সেই কারণে জনকল্যাণ শিবিরে (Janakalyan Camp) অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন তুলনামূলক কম পড়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






