বাংলার বিধানসভা নির্বাচনের আবহে এবার আন্তর্জাতিক নজরদারি। বাংলার বিধানসভা ভোট খতিয়ে দেখবেন জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission) বিদেশি 'অতিথি' বা 'ডেলিগেট'রা৷ বুধবারেই রাজ্যে পৌঁছেছেন তাঁরা। দার্জিলিং জেলার পাল চৌধুরী ট্রাইবাল হিন্দি হাই স্কুলের বুথে যাচ্ছেন বলে খবর। কমিশনের ‘ইন্টারন্যাশনাল ইলেকশন ভিজিটর প্রোগ্রাম’ (IEVP)-এর অধীনে বিশ্বের ১৭টি দেশের মোট ৩৪ জন ডেলিগেট এই সফরে এসেছেন। এই আন্তর্জাতিক প্রতিনিধি দলটি রাজ্যের বেশ কিছু বাছাই করা স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কেন্দ্রের ভোট গ্রহণ প্রক্রিয়া সরেজমিনে খতিয়ে দেখবেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুর নির্বাচন পদ্ধতিও পর্যবেক্ষণ করবেন তাঁরা। নির্বিঘ্নেই সম্পন্ন হচ্ছে ভোটগ্রহণ আর তাঁরাও ছবি তুলছেন, কথা বলছেন সকলের সঙ্গে। আরও পড়ুন: বোমাবাজিতে আক্রান্ত তৃণমূল প্রার্থী, ভোটে অশান্ত মুর্শিদাবাদ! EVM বিভ্রাটে বিক্ষোভ মালদহে
বাংলার বিধানসভা ভোট দেখতে রাজ্যে ১৭ দেশের প্রতিনিধি দল
Sponsored

জানা গিয়েছে, প্রতিনিধি দলে জর্জিয়া, নামিবিয়া, গাম্বিয়া, নেপাল, ফিলিপিন্স, সুইৎজ়ারল্যান্ড এবং কেনিয়ার বাসিন্দারা রয়েছেন। খতিয়ে দেখছেন নির্বাচনের প্রস্তুতি এবং ব্যবস্থাপনা। শুধু তাই নয়, এই সফরে রয়েছেন আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল আইডিয়া’-র প্রতিনিধিরাও। জানা গিয়েছে, ভারতের নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা বিশ্ব মঞ্চে তুলে ধরতে বিদেশি নাগরিকদের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বুধবারেরও তাঁরা ভোটকর্মীদের সঙ্গেও কথা বলেছেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






