দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি পবন রুইয়া। পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার অপরাধ দমন শাখা তাঁকে গ্রেফতার করেছে। দেশজুড়ে ছড়িয়ে থাকা একাধিক অনলাইন প্রতারণার টাকা পবন রুইয়া এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন গোয়েন্দারা।
সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া
Sponsored

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গত বছর নভেম্বর মাসে এই বিপুল অঙ্কের আর্থিক অনিয়ম সামনে আসার পরেই রাজ্য পুলিশের সাইবার অপরাধ বিভাগ স্বতঃপ্রণোদিত হয়ে পবনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল। অভিযোগ ওঠে, শিল্পপতি ও তাঁর পরিজনদের নামে একাধিক ভুয়ো সংস্থা বা ‘শেল কোম্পানি’ খোলা হয়েছিল। এই সংস্থাগুলির মাধ্যমেই সাইবার প্রতারণার টাকা পাচার এবং জমা রাখা হত। এর আগে পবনের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশিও চালিয়েছিলেন সাইবার বিশেষজ্ঞরা।
Sponsored

উল্লেখ্য, এই মামলায় গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রুইয়া। গত ডিসেম্বর মাসে উচ্চ আদালত তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করলেও বেশ কিছু কঠোর শর্ত আরোপ করেছিল। পাসপোর্ট জমা রাখা থেকে শুরু করে তদন্তে পূর্ণ সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। পবন ছাড়াও এই চক্রে তাঁর পুত্র রাঘব এবং কন্যা পল্লবীর নামও জড়িয়েছে বলে পুলিশের দাবি।
Sponsored

শেষ পর্যন্ত তথ্যের অসঙ্গতি এবং জালিয়াতির অকাট্য প্রমাণ হাতে আসায় পুলিশ তাঁকে হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নেয়। শিল্পমহলের পরিচিত মুখ পবন রুইয়ার এই গ্রেফতারির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। এই চক্রের জাল কতদূর বিস্তৃত এবং এই বিপুল পরিমাণ অর্থ কোথায় সরানো হয়েছে, তা জানতেই এখন শিল্পপতিকে জেরা করতে চাইছে সাইবার সেল।
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






