বর্তমানে রাজ্যে ক'টা সংশোধনাগার রয়েছে এবং সেগুলির পরিস্থিতি কি, বুধবার তা জানাতে চেয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট৷ রাজ্যের সংশোধনাগারগুলিতে পর্যাপ্ত জায়গার তুলনায় অধিকসংখ্যক বন্দী। এনিয়ে দায়ের হওয়া মামলায় সংশোধনাগারের পরিস্থিতি জানতে চাওয়ার পাশাপাশি, নতুন সংশোধনাগার তৈরি করতে কত খরচ হবে, কতজন বন্দিকে রাখা যাবে সে বিষয়ে তা নিয়েও রাজ্যকে একমাসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহ:শব্বর রাশিদির ডিভিশন বেঞ্চ।
রাজ্যে কত সংশোধনাগার, শূন্যপদই বা কত? রিপোর্ট তলব হাই কোর্টের
Sponsored

ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, সংশোধনাগারগুলিতে কর্মচারী পর্যাপ্ত আচ্ছে কি না, শূন্যপদ থাকলে সেখানে নিয়োগ করা হয়েছে কি না এবং ২০২২ সাল থেকে এপর্যন্ত সংশোধনাগারে কত বন্দির মৃত্যু হয়েছে, বন্দি মৃত্যুর পর তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না তাও রাজ্যকে জানাতে হবে। আদালতের পর্যবেক্ষণ, আদালত বারবার নির্দেশ দেওয়ার সত্ত্বেও সংশোধনাগারগুলিতে বন্দিদের ভিড় কমানোর সমস্যার সুরাহা কিছু হয়নি। বুধবার তা নিয়েও অসন্তুষ্ট প্রকাশ করে আদালত।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






