কলকাতা ৩০°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্য

প্রশ্নফাঁস রুখতে কিউআর কোড ও মেটাল ডিটেক্টর, বৃহস্পতিবার থেকে নিশ্ছিদ্র নিরাপত্তায় শুরু উচ্চমাধ্যমিক

প্রশ্নফাঁস রুখতে কিউআর কোড ও মেটাল ডিটেক্টর, বৃহস্পতিবার থেকে নিশ্ছিদ্র নিরাপত্তায় শুরু উচ্চমাধ্যমিক

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পঠন-পাঠন ও প্রশাসনিক স্তরে ‘এসআইআর’-এর প্রভাব নিয়ে যখন শিক্ষক মহলে নানা আলোচনা চলছে, তখন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিলেন, পরীক্ষার কাজে এর কোনও প্রভাব পড়বে না। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তিনি পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, সংসদ সব পরিস্থিতির জন্য প্রস্তুত এবং কোনওরকম গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই।

Sponsored

Sranchi In Article

শিক্ষক সংগঠনের একাংশের অভিযোগ ছিল, অমানবিক কাজের চাপে পঠন-পাঠন বিঘ্নিত হচ্ছে এবং পরীক্ষার সময় শিক্ষক ঘাটতি দেখা দিতে পারে। এই প্রসঙ্গে সভাপতি জানান, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিকাশ ভবন ও নির্বাচন কমিশনের সঙ্গে কথা হয়েছে। যদি কোনও কেন্দ্রে শিক্ষকের অভাব দেখা দেয়, তবে পার্শ্ববর্তী যে সমস্ত স্কুলে পরীক্ষার সিট পড়েনি সেখান থেকে শিক্ষকদের আনা হবে। তাতেও ঘাটতি না মিটলে প্রয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরও উচ্চমাধ্যমিকের ডিউটিতে ব্যবহার করার পরিকল্পনা রাখা হয়েছে।

Sponsored

Merlin In Article

এবারের উচ্চমাধ্যমিকে নিরাপত্তার ঘেরাটোপ আরও নিশ্ছিদ্র করছে সংসদ। সভাপতি জানিয়েছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার ধাঁচেই প্রশ্নপত্রের নিরাপত্তা সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্নপত্রে থাকবে কিউআর কোড। যদি কেউ প্রশ্ন ফাঁসের চেষ্টা করে, তবে মুহূর্তের মধ্যেই ধরা পড়ে যাবে কার প্রশ্নপত্র থেকে তা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের মুখে পুলিশি নজরদারিতে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হবে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রকে অন্তত একটি করে মেটাল ডিটেক্টর কিনতে নির্দেশ দেওয়া হয়েছে।

Sponsored

Camelia In Article

মোবাইল বা যে কোনও বৈদ্যুতিন গেজেট নিয়ে ধরা পড়লে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন চিরঞ্জীববাবু। তিনি সাফ জানান, কারও কাছে ফোন পাওয়া গেলে ওই দিনের পরীক্ষা তো বটেই, তাঁর আগের পরীক্ষাগুলিও বাতিল করে দেওয়া হবে। চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীদের জন্য ক্যালকুলেটর নিষিদ্ধ হলেও, পুরনো সিলেবাসের পড়ুয়ারা সংসদের অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন।

Sponsored

Techno India In Article

এবারের পরীক্ষায় বিভ্রান্তি এড়াতে খামের রঙেও বদল আনা হয়েছে। চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্র থাকবে সাদা খামে, তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি প্রশ্ন হলুদ এবং পুরনো সিলেবাসের প্রশ্নপত্র থাকবে নীল খামে। নতুনদের জন্য ২৪ পাতা এবং পুরনো পরীক্ষার্থীদের জন্য ১৬ পাতার উত্তরপত্র বরাদ্দ করা হয়েছে। পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে প্রশ্নপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা।

Sponsored

Shyam Sundar In Article

আরও পড়ুন- বাংলায় বিজেপির শিক্ষক সভা! বক্তা ধর্মেন্দ্র প্রধান, লক্ষ্য কী জল্পনা

Sponsored

Probe In Article

_

_

_

_

_

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →