অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee) কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ মামলার দ্রুত শুনানির আর্জি ফের খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে (Kolkata High Court)। শুক্রবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দ্রুত শুনানির আবেদন নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিষেকের আইনজীবীরা। তবে আদালত জানিয়েছে, আগামী মঙ্গলবারের আগে এই বিষয়ে কোনও আবেদন শোনা হবে না। ওই দিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে নতুন করে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে হবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee) কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ মামলার দ্রুত শুনানির আর্জি ফের খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে (Kolkata High Court)
Sponsored

এদিন বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে অভিষেকের পক্ষে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এবং অয়ন ভট্টাচার্য। তাঁরা আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, এই মামলার আগের বেঞ্চ ইতিমধ্যেই এখানে শুনানির কথা জানিয়েছিল। উদ্ভূত পরিস্থিতির নিরিখে এই মামলার দ্রুত শুনানি হওয়া অত্যন্ত প্রয়োজন। তবে আইনজীবীদের এই আবেদন এদিন গ্রাহ্য করেনি আদালত। বিচারপতি ভট্টাচার্য সাফ জানান, মঙ্গলবারের আগে তিনি কোনও আবেদন শুনবেন না। মঙ্গলবার নতুন করে আবেদন জানানোর পরই দ্রুত শুনানির বিষয়টি বিবেচনা করা হবে।
Sponsored

আগামী বুধবার, ৮ জুলাই বিধাননগর আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। CID-র তরফে সেখানেই একজন ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক বিশেষজ্ঞের উপস্থিতিতে তৃণমূল সাংসদের কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) সংগ্রহ করার কথা রয়েছে। ৮ জুলাইয়ের হাজিরার ঠিক আগের দিন, অর্থাৎ মঙ্গলবার হাইকোর্ট এই মামলার দ্রুত শুনানি মঞ্জুর করে কি না, এখন সেটাই দেখার।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






