বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় নেমেছে বিচারব্যবস্থা। এই প্রেক্ষিতে স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে বৈঠকে ডেকেছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। বৈঠক নির্ধারিত হয়েছে বৃহস্পতিবার সকাল ১০টায়।
শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের
Sponsored

সূত্রের খবর, ‘বিবেচনাধীন’ ভোটারদের তালিকা প্রকাশের আগে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি কতটা মজবুত, তা খতিয়ে দেখা হবে এই বৈঠকে। রাজ্যের কোথাও বর্তমানে কোনও অশান্তি বা নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য জানতে চাওয়া হতে পারে।
Sponsored

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। তবে সেই তালিকা ছিল আংশিক। সেখানে ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জন ভোটারের নাম ‘যোগ্য’ হিসেবে অন্তর্ভুক্ত হয়। পাশাপাশি ‘বিবেচনাধীন’ ভোটারের সংখ্যা ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। কমিশন সূত্রে জানা গিয়েছে, বুধবার পর্যন্ত প্রায় ২৩ লক্ষ ৩০ হাজার বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়েছে। এই প্রক্রিয়ার গতি সম্প্রতি উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। হাইকোর্টের তত্ত্বাবধানে ৭০০-রও বেশি বিচারবিভাগীয় আধিকারিক এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। সিইও দফতরের একাংশের মতে, বর্তমান গতিতে কাজ এগোতে থাকলে ভোটের আগেই সমস্ত বিবেচনাধীন নামের নিষ্পত্তি সম্ভব। ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পথ অনেকটাই মসৃণ হতে পারে বলে প্রশাসনিক মহলের ধারণা।
Sponsored

Sponsored

_
Sponsored

_
Sponsored

_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






