হাওড়ার দাপুটে তৃণমূল নেতা (TMC Leader) শামিম আহমেদ (Shamim Ahmed) ওরফে 'বড়ে'-র বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে চোখ কপালে উঠল পুলিশ আধিকারিকদের। বাড়ির নীচে সুড়ঙ্গ, তার শেষে বিলাসবহুল গুপ্ত ঘর। সেখান থেকেই সিসিটিভির মাধ্যমে গোটা বাড়িতে চালানো হত নজরদারি। শাসকদলের নেতার এমন এলাহি সাম্রাজ্যের হদিশ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে শামিমের বিরুদ্ধে।
হাওড়ার তৃণমূল নেতার বাড়িতে 'গোপন সুড়ঙ্গ'! 'ডন' শামিমের খোঁজে তল্লাশি
Sponsored

তদন্তকারীরা জানান, শামিমের বাড়ির নীচে তৈরি করা হয়েছে একটি গোপন সুড়ঙ্গ। সেটি পার হলেই চোখে পড়ে একটি বিশালাকার দরজা, যার নেমপ্লেটে লেখা শামিম আহমেদের নাম। ঘরের ভেতরে রয়েছে বহুমূল্য আসবাবপত্র ও আধুনিক প্রযুক্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, এককালে শপিংমলে সামান্য কর্মী ছিল শামিম। বর্তমানে ৩৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের স্বামী এবং মধ্য হাওড়ার প্রভাবশালী নেতা। প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শামিমকে এলাকার একাংশ 'ডন' হিসেবেই চেনে। রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ (NIA) এর আগেও তাঁকে গ্রেফতার করেছিল। নির্বাচন পরবর্তী হিংসায় চওড়া বস্তি এলাকায় বোমাবাজি ও গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে তাঁর। বিজেপির অভিযোগ, শামিমের মদতেই এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশ কয়েকজনকে আটক করলেও ঘটনার মূল চক্রী শামিম বর্তমানে ফেরার। আরও পড়ুন: বিহারে ব্যাঙ্কের ATM-এ রমরমিয়ে চলছে সেলুন!
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






