রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার (Saturday)আচমকাই কলকাতার একাধিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম (Narayana Swarup Nigam)। ন্যাশনাল মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস, আরজিকর ও এসএসকেএম সহ একাধিক হাসপাতালে গিয়ে চিকিৎসক ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। কোথায় কত বেড ফাঁকা রয়েছে, রোগী পরিষেবায় কোনও সমস্যা হচ্ছে কিনা, হাসপাতালে সামগ্রিক পরিস্থিতি সব কিছুই খতিয়ে দেখা হয়।
পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা
Sponsored

শুক্রবার এসএসকেএমে (SSKM) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে স্বাস্থ্যসচিব, বিভিন্ন কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ এবং বিজেপির দুই বিধায়ক ইন্দ্রনীল খাঁ (Indranil Khan) ও শারদ্বত মুখোপাধ্যায়ের (Sharadwat Mukherjee) সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে হাসপাতালের দালালরাজ বন্ধ করা, অযথা রেফার কমানো, অ্যাম্বুলেন্স পরিষেবায় (Ambulance service) স্বচ্ছতা আনা, রোগীদের তাড়াতাড়ি বেডের ব্যাবস্থা করে দেওয়া। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্স বুকিয়ের জন্য একটি কেন্দ্রীয় মনিটরিং সিস্টেম (Central monitoring system) চালু করা হবে যেখানে সরকারি ও বেসরকারি হাসপাতালের খালি বেডের তথ্য একসঙ্গে পাওয়া যাবে। পাশাপাশি অ্যাম্বুলেন্স পরিষেবাকেও অ্যাপভিত্তিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
Sponsored

সম্প্রতি হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ, অপরিচ্ছন্ন বাথরুম এবং নজরদারির অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Minister Agnimitra Pal)। তার পর থেকেই প্রশাসনের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে। শুধু বাথরুম নয়, ওয়ার্ড ও করিডরও নিয়মিত পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি হাসপাতালের বিভিন্ন অংশ দিনে অন্তত তিন বার পরিষ্কার করার কথা বলা হয়েছে এবং সেই কাজ ঠিকভাবে হচ্ছে কি না, সেই দিকেও নজর রাখার কথা বলা হয়েছে।
Sponsored

মুখ্যমন্ত্রীর বৈঠকের পরে শনিবার রাতেই শহরে পাঁচ গুরুত্বপূর্ণ মেডিক্যাল কলেজে যান স্বাস্থ্য সচিব। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের সঙ্গে তিনি বৈঠক করেন। পরিষেবাগত পরিসংখ্যান সংগ্রহ করেন। পাল্টা রাজ্যের স্বাস্থ্যের হাল ফেরানোর জন্য কী কী ব্যবস্থা নিতে হবে সেই বিষয়ে তিনি সুস্পষ্ট ধারণা দেন। হাসপাতালের বিভিন্ন অংশ দিনে অন্তত তিন বার পরিষ্কার করার নির্দেশ জারি হয় এই পরিদর্শনের পরে। শুধু তাই নয়, আদৌ সেই কাজ হচ্ছে কি না, তা-ও নজরে রাখার কথা বলা হয়েছে।
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






