করে দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং তাঁর নেতৃত্বাধীন পরিবর্তনের বিজেপি সরকার। অতি অল্প সময়ে করা হল এক বিশাল, কঠিন কাজ। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, কথা রাখলেন। আক্ষরিক অর্থেই একে বলা যেতে পারে ভয় out ভরসা in।
আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গুন্ডামি আর চলবে না, Hats off to the Chief Minister
করে দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং তাঁর নেতৃত্বাধীন পরিবর্তনের বিজেপি সরকার। অতি অল্প সময়ে করা হল এক বিশাল, কঠিন কাজ। মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, কথা রাখলেন। আক্ষরিক অর্থেই একে বলা যেতে পারে ভয় out ভরসা in।
Sponsored

আগের কোনও সরকার পারেনি। বা বলা ভালো সদিচ্ছা ছিল না। এতদিন অপরাধ করে কিছুদিন সাজা কাটিয়ে পার পাওয়া যেত। এমনকী খুন-জখম করেও বহু ক্ষেত্রে অল্প কারাবাসের পরে মুক্তি পেয়েছে অপরাধী। ফের খুন করেছে। ভয় দেখিয়েছে। লুঠপাট করেছে। সাক্ষীকে সরিয়ে দিয়েছে। আবার রাজনৈতিক খুন। বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া! এসব করেও পার পাওয়া যেত। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে গুন্ডা দমনে একটি কঠিন আইন আনল রাজ্য সরকার। সোমবার বিধানসভায় যা পাশও হয়ে গেল।
Sponsored

বিধানসসভায় (Assembly) বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন অপরাধ করে আর পার পাওয়া যাবে না। সেইসঙ্গে জানিয়ে রাখলেন এই বিলের অপব্যবহারও হবে না। কারণ প্রশাসন আইন মেনেই কাজ করবে। রাজনৈতিক প্রভাব মুক্ত হয়েই পুলিশ তাদের মতো করে কাজ করবে। পুলিশ দলদাস হবে না। মুখ্যমন্ত্রীর কথায়, যা আগে হয়েছে এখন হবে না। The West Bengal Public Safety and Control of Anti-social Activities Bill, 2026 অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬। বিচ্ছিন্ন বিরোধীরা ভোটাভুটি চাইলেন বটে তবে বিজেপির (BJP) ভোটে খড়কুটোর মতো উড়ে গেলো সব। ফলাফল ১৭৬-৪১, ২০ জন ভোট দেননি। তাতে কী আর এই ঐতিহাসিক বিল আটকায়! পেশ হল - পাশও হল। Hats off to the Chief Minister।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






