২৯৮৯টি শূন্য পদের জন্য রবিবার রাজ্যজুড়ে গ্রুপ সি পরীক্ষা (Group C Exam) নেওয়া হবে। ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের (SSC) তরফে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। সকাল দশটায় রিপোর্টিং টাইম। পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর শেষ সময়সীমা দুপুর পৌনে বারোটা। এরপর বন্ধ করে দেওয়া হবে ভেন্যু গেট। ১২ টার পর আর কেউ পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না। স্বচ্ছতা বজায় রাখতে এবারের গ্রুপ সি পরীক্ষায় (Group C Exam) শুধুমাত্র নীল বল পেন ব্যবহার করার নির্দেশ দিয়েছে এসএসসি। সঙ্গে স্পষ্ট জানানো হয়েছে কোনও পরীক্ষার্থী জুতো বা বুট পরে যেতে পারবেন না, শুধুমাত্র স্লিপার বা ফ্ল্যাট স্যান্ডেল ব্যবহার করতে হবে।
আজ রাজ্যজুড়ে গ্রুপ সি নিয়োগ পরীক্ষা, জুতো- বুট পরতে পারবেন না পরীক্ষার্থীরা
Sponsored

এক ঘণ্টা পঞ্চাশ মিনিটের পরীক্ষার পূর্ণমান ৬০। আবেদনকারীর সংখ্যা প্রায় ৮ লক্ষ ১৩ হাজার। সিসিটিভি নজরদারিতে পরীক্ষা চলবে। ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন বা কোনও ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করা যাবে না। পরীক্ষা শেষ হওয়ার আগে কাউকে হল ছাড়তে দেয়া হবে না। উপস্থিতি তালিকার সঙ্গে ওএমআর সিটের (OMR Sheet) গণনার পরই পরীক্ষার্থীরা বেরোতে পারবেন। গ্রুপ ডি পরীক্ষা হবে আগামী ৮ মার্চ ২০২৬ (রবিবার)।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






