বাজেটে রাজ্য সরকারের কর্মীদের জন্য ডিএ(DA) ঘোষণা করার পর এবার অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যও সুখবর। রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী তথা পেনশনভোগীদের আর্থিক সুবিধায় বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর সরকার।
পেনশনভোগীদের জন্য সরকারের বড় ঘোষণা: চলতি মাসেই ৫০ শতাংশ এরিয়ার প্রদান
পেনশনভোগীদের এরিয়ারের ( Pension Arrears ) ৫০ শতাংশ দেবে রাজ্য। সরকারের (Government of West Bengal ) তরফ থেকে জানানো হয়েছে, যারা টাকা পাননি, রাজ্যের সেই সব কর্মচারীরাও সেই টাকা পাবেন।
Sponsored

শুক্রবার নবান্নে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে হয় প্রশাসনিক আমলাদের। সেখানে পেনশনভোগীদের এই দীর্ঘদিনের দাবি ও সমস্যার কথা সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হয়। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ হিসাব নিকাশের জটিলতায় প্রক্রিয়াটি আর আটকে রাখা হবে না।
Sponsored

সিদ্ধান্ত হয়েছে, পেনশনভোগীদের এরিয়ারের ( Pension Arrears ) ৫০ শতাংশ দেবে রাজ্য। সরকারের (Government of West Bengal ) তরফ থেকে জানানো হয়েছে, যারা টাকা পাননি, রাজ্যের সেই সব কর্মচারীরাও সেই টাকা পাবেন। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত পেনশনভোগীদের এরিয়ারের টাকা দেবে সরকার। তবে দিনক্ষণ এখনও ঘোষণা করেনি সরকার। তবে শীঘ্রই তা জানানো হবে।
Sponsored

রাজ্য সরকারের কর্মীদের পাশাপাশি শিক্ষক, শিক্ষাকর্মী-সহ পঞ্চায়েত, পুরসভার কর্মী ও বোর্ড কর্পোরেশন কর্মী, কলকাতার ব্যাঙ্ক থেকে পেনশন প্রাপক, ওয়ার্ক চার্জ ও হোমগার্ডদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া-সহ চুক্তিভিত্তিক কর্মচারীদের সমস্যা নিয়েও এদিনের বৈঠকে কথা হয়েছে। সেগুলিরও সমাধান হবে।
Sponsored

২০১৫ সালে ব্যাঙ্কগুলির সম্পূর্ণ কম্পিউটারাইজড বা অনলাইন ব্যবস্থা সুসংহত না থাকার কারণে এই বিপুল পরিমাণ টাকা আটকে যায়। ফলে কয়েক বছর ধরে সমস্যার মধ্যে পরতে হয় পেনশনভোগীরা। অবশেষে জট কাটল।
Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






