ভালো কাজে পুরস্কার মিলবে, কিন্তু খারাপ কাজের জন্য তৈরি থাকতে হবে তিরস্কারের মুখে পড়ার জন্য। বিধানসভা নির্বাচনের মুখে মেদিনীপুরের সাংগঠনিক বৈঠকে এই ভাষাতেই দলের নেতা-কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার খড়্গপুরের একটি হোটেলে মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলার নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। সেখানেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, বিধানসভা নির্বাচনে যাঁর এলাকায় ফল খারাপ হবে, দায় নিতে হবে সেই এলাকার নেতৃত্বকেই।
ভালো ফলে পুরস্কার, খারাপ কাজে তিরস্কার! মেদিনীপুরের বৈঠকে হুঁশিয়ারি অভিষেকের
Sponsored

তৃণমূল সূত্রে খবর, পারফরম্যান্সের নিরিখে যে ভবিষ্যতে সাংগঠনিক রদবদল হতে পারে, এদিনের বৈঠকে সেই ইঙ্গিতই দিয়েছেন অভিষেক। তিনি সাফ জানান, এলাকায় দলের ফল ভালো হলে সংশ্লিষ্ট নেতৃত্বকে যেমন পুরস্কৃত করা হবে, তেমনই ফল আশানুরূপ না হলে দল ব্যবস্থা নিতেও পিছপা হবে না। অতীতেও এই ফলাফলের ভিত্তিতেই সংগঠনে নানা পরিবর্তন এনেছে শীর্ষ নেতৃত্ব। আগামিদিনেও যে সেই পথেই দল হাঁটবে, তা এদিনের কড়া বার্তার মাধ্যমে স্পষ্ট হয়ে গিয়েছে।
Sponsored

ভোট-প্রচারের ব্যস্ততার মাঝেই এদিন রণকৌশল স্থির করতে বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলা মিলিয়ে মোট ১৫টি বিধানসভা আসন রয়েছে। লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে দেব এবং মেদিনীপুর থেকে জুন মালিয়া জয়ী হওয়ার পর এই ১৫টি আসনেই জয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন তিনি। গত বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরে ১৫টির মধ্যে ১৩টি আসনে জিতেছিল শাসক দল। তবে এবার আর কোনও ফাঁক রাখতে নারাজ শীর্ষ নেতৃত্ব। দুই সাংগঠনিক জেলার জন্য পৃথক দুটি কোর কমিটি তৈরির নির্দেশও দিয়েছেন অভিষেক।
Sponsored

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব), মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, মন্ত্রী মানস ভুঁইয়া সহ সুজয় হাজরা ও অজিত মাইতিরা। নেতাদের উদ্দেশে অভিষেকের পরামর্শ, দলের জন্মলগ্ন থেকে যাঁরা রয়েছেন, সেই পুরনো কর্মীদের সম্মান দিয়ে সঙ্গে নিয়ে চলতে হবে। কোনওরকম দ্বিধা-দ্বন্দ্ব বা গোষ্ঠী কোন্দল সরিয়ে রেখে একে অপরের হাত ধরে নির্বাচনী যুদ্ধে নামার কথা বলেন তিনি। গত পাঁচ বছরে রাজ্য সরকারের নানা জনমুখী প্রকল্পের নিরিখে একুশের চেয়েও ভালো ফল হবে বলে আশাবাদী নেতৃত্ব। তবে জয়ের সেই রাস্তা মসৃণ করতে এখন থেকেই বুথ স্তরে সংগঠনের রাশ শক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






