রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে আরও সক্রিয় হলো নির্বাচন কমিশন। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তলবে হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। সূত্রের খবর, এ রাজ্যে এসআইআর প্রক্রিয়ার শুনানিকে কেন্দ্র করে যে বিক্ষিপ্ত অশান্তি ও গন্ডগোলের ঘটনা ঘটেছে, তার বিস্তারিত রিপোর্ট এদিন দিল্লিতে জমা দিয়েছেন তিনি।
ভোটার তালিকা সংশোধনে কড়া নজরদারি, মঙ্গলবার থেকেই রাজ্যে ৪ স্পেশাল অবজার্ভার
Sponsored

সিইও-র রিপোর্টের ভিত্তিতে এদিন দিল্লিতে দীর্ঘ বৈঠক হয়। বৈঠকে কেবল ভোটার তালিকা সংশোধনই নয়, বরং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগাম প্রস্তুতি, বুথের পরিকাঠামো এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও রূপরেখা তৈরি হয়েছে। নবান্ন ও কমিশন সূত্রে খবর, এই প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও ত্রুটিমুক্ত রাখতে মঙ্গলবার থেকেই রাজ্যে বড়সড় নজরদারি অভিযান শুরু হচ্ছে।
Sponsored

মঙ্গলবার থেকেই রাজ্যের ময়দানে নামছেন ৪ জন সদ্য নিযুক্ত স্পেশাল রোল অবজার্ভার। তাঁদের নজরদারিতে কাজ করবেন আরও ৪০ জন মাইক্রো অবজার্ভার। প্রতিটি বুথ ও প্রশাসনিক স্তরে যে শুনানি হচ্ছে, সেখানে নথিপত্র যাচাইয়ের কাজ কতটা নির্ভুলভাবে হচ্ছে, তা সরাসরি খুঁটিয়ে দেখবেন এই বিশেষ প্রতিনিধিরা। গোটা নজরদারি পর্বটি ব্যক্তিগতভাবে তদারকি করবেন সিইও মনোজ আগরওয়াল নিজেই। কমিশনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বিএলও (BLO), এইআরও (AERO) বা ইআরও (ERO) স্তরে যদি কোনো আধিকারিকের কাজে গাফিলতি বা অসততা ধরা পড়ে, তবে তাঁর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






