হলদিয়া পেট্রোকেমিক্যালে (Haldia Petrochemical Fire) ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার ভোরে হলদিয়ার ১৩ নম্বর ওয়ার্ডে চিরঞ্জিপুর এলাকায় পেট্রোকেমিক্যালে আগুন লাগে।
হলদিয়া শোধনাগারের ন্যাপথার পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড, গুরুতর জখম ১৫
হলদিয়া পেট্রোকেমিক্যালে (Haldia Petrochemical Fire) ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার ভোরে হলদিয়ার ১৩ নম্বর ওয়ার্ডে চিরঞ্জিপুর এলাকায় পেট্রোকেমিক্যালে আগুন লাগে
Sponsored

হলদিয়া শোধনাগারের ন্যাপথার পাইপলাইনে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পরতে বেশি সময় লাগেনি।। অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন ঝলসে গিয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনকে নিয়ন্ত্রনে আনতে ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে।
Sponsored

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১৫ জন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ২ জনকে কলকাতায় রেফার করা হতে পারে । বাকিদের চিকিৎসা চলছে হলদিয়া মহকুমা হাসপাতালে।
Sponsored

Sponsored

পাইপলাইন থেকে ন্যাপথা লিক করে আগুন লাগে বলে খবর। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, গতকাল রাত থেকেই গ্যাসের গন্ধ পাচ্ছিলেন তাঁরা। আজ ভোর সাড়ে ৪টে বা পৌনে পাঁচটা নাগাদ বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা এসে দেখেন দাউ দাউ করে সব জ্বলছে। গ্যাস লিক করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
Sponsored

আগুনেক লেলিহান শিখায় আশেপাশের একাধিক বাড়ি জ্বলে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। কিন্তু, তারপরেও আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে বলে খবর।
Sponsored

আগুনের শিখা ক্রমেই উঁচুতে উঠতে শুরু করে। ধোঁয়ায় ঢাকে চারিদিক। আগুন এতটাই ভয়ঙ্কর যে, হলদিয়া থেকে হাওড়া ও পাশকুঁড়াগামী ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






