কলকাতা ৩০°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্য

অবশেষে আইনজীবীর পোশাকে থানায় হাজির অপরূপা!

শেষ পর্যন্ত হাজিরা দিলেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)

অবশেষে আইনজীবীর পোশাকে থানায় হাজির অপরূপা!

শেষ পর্যন্ত হাজিরা দিলেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)। রামনবমীর হিংসার ঘটনায় স্বামী গ্রেফতার হতেই মেজাজ হারিয়েছিলেন অপরূপা। কর্তব্যরত পুলিশকর্মীদের হেনস্থা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অবশেষে শ্রীরামপুর থানায় হাজিরা দিলেন তিনি। শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ পরনে আইনজীবীর পোশাকে আইনি সহযোগীদের নিয়ে থানায় পৌঁছন প্রাক্তন সাংসদ। এর আগে প্রথম দফার তলব এড়িয়ে গেলেও, দ্বিতীয়বারে পুলিশের মুখোমুখি হলেন তিনি।

Sponsored

Sranchi In Article

গত মঙ্গলবার দুপুরে হুগলির রিষড়ার বাড়ি থেকে শ্রীরামপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর তথা অপরূপার স্বামী সাকির আলিকে গ্রেফতার করে NIA। তিন বছর আগে রামনবমীর মিছিলে হিংসা ও বোমাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। বিকেলে রাজ্য পুলিশের সহায়তায় সাকিরকে বাড়ি থেকে বের করার সময় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

Sponsored

Merlin In Article

অভিযোগ, সেই সময় মেজাজ হারান প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। পুলিশের গাড়ি লক্ষ্য করে তিনি এগোতে গেলে কর্তব্যরত মহিলা পুলিশকর্মীরা তাঁকে বাধা দেন। এরপরেই মহিলা পুলিশের গায়ে হাত তোলার ও ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপরেই শ্রীরামপুর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও পুলিশকে হেনস্থার মামলা রুজু করে।

Sponsored

Camelia In Article

এই মামলার তদন্তে গত বুধবার অপরূপাকে শ্রীরামপুর থানায় ডেকে পাঠানো হয়েছিল। তবে প্রথম দিন হাজিরা এড়িয়ে তিনি ব্যাঙ্কশাল আদালতে ধৃত স্বামীর সঙ্গে দেখা করতে যান। যদিও বৃহস্পতিবার ই-মেলের মাধ্যমে পুলিশের কাছে সময় চেয়েছিলেন তিনি। কিন্তু অবশেষে শুক্রবার দ্বিতীয় তলবে সাড়া দিয়ে থানায় হাজিরা দেন তিনি। পুলিশ সূত্রে খবর, সরকারি কর্মচারীকে কর্তব্য পালনে বাধা দেওয়া এবং মারধরের ধারায় অপরূপা পোদ্দারের বয়ান রেকর্ড করা হচ্ছে। ঘটনার দিনের ভিডিও ফুটেজ খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Sponsored

Techno India In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →