আগামী ২৬ মে পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ বা গ্রেফতার করতে পারবে না পুলিশ। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য এই অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন। তবে আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, পুলিশের তদন্তের ওপর কোনও স্থগিতাদেশ থাকছে না এবং তদন্তকারী আধিকারিকদের সবরকম সহযোগিতা করতে হবে জাহাঙ্গীর খানকে। একই সঙ্গে আদালতের কড়া নির্দেশ, নির্বাচন কমিশনের সমস্ত গাইডলাইন বা নিয়মকানুন অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে তাঁকে। কোনও ভোটার বা অন্য কাউকে কোনওরকম হুমকি বা কাজে বাধা দেওয়া যাবে না।
হাইকোর্টে ২৬ মে পর্যন্ত রক্ষাকবচ ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের, তদন্তে সহযোগিতার নির্দেশ
Sponsored

জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ইতিমধ্যেই যে পাঁচটি এফআইআর দায়ের হয়েছে, শুধুমাত্র সেই মামলাগুলির ক্ষেত্রেই এই রক্ষাকবচ প্রযোজ্য হবে বলে জানিয়েছে হাইকোর্ট। এদিন আদালতে জাহাঙ্গীরের আইনজীবী সওয়াল করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর মক্কেলের বিরুদ্ধে একটার পর একটা মামলা দায়ের করা হচ্ছে। এমনকি ৯ বছরের পুরনো ঘটনা তুলে এনেও ইদানীং মামলা করা হয়েছে, যার মধ্যে একদিনেই দায়ের হয়েছে তিনটি এফআইআর। রাজ্য রাজনীতিতে পটপরিবর্তনের কারণেই পুলিশ এই অতিসক্রিয়তা দেখাচ্ছে বলে দাবি করেন তিনি। এই মামলা থেকে বাঁচতে ২০২১ সালে তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মামলার প্রসঙ্গও টেন আনা হয়। জাহাঙ্গীরের আইনজীবীর দাবি, সেই সময় আদালত যেভাবে বর্তমান মুখ্যমন্ত্রীকে রক্ষাকবচ দিয়েছিল, একই নজির মেনে তাঁর মক্কেলকেও যেন আইনি সুরক্ষা দেওয়া হয়।
Sponsored

অন্যদিকে, রাজ্যের আইনজীবী জাহাঙ্গীর খানের এই রক্ষাকবচের আবেদনের তীব্র বিরোধিতা করেন। রাজ্যের তরফে সওয়াল করে বলা হয়, নির্বাচনের দিন এই জাহাঙ্গীর খান এবং তাঁর অনুগামীরা এলাকায় কী ধরণের তাণ্ডব চালিয়েছেন, তা আদালতের দেখা উচিত। অভিযোগ, জাহাঙ্গীর খোদ ভোটারদের ভয় দেখিয়েছেন, বুথ দখল করেছেন এবং ব্যালট পেপার বিকৃত করেছেন। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছিল যে নির্বাচন কমিশন সেখানকার নির্বাচন বাতিল করে নতুন করে ভোটগ্রহণের নির্দেশ দিতে বাধ্য হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। ফলে এই গণতান্ত্রিক ব্যবস্থায় মামলাকারীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। সেই প্রেক্ষিতেই আগামী ২৬ মে পর্যন্ত তৃণমূল প্রার্থীর আইনি সুরক্ষা বজায় রাখল উচ্চ আদালত। তবে ভোটের আবহে জাহাঙ্গীর খান যদি কোনওরকম নিয়মভঙ্গ বা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন, তবে আদালত এই নির্দেশ পুনর্বিবেচনা করতে পারে বলেও আভাস মিলেছে।
Sponsored

আরও পড়ুন - রাজস্থানে ভয় দেখিয়ে বছরের পর বছর গণধর্ষণ, বিজেপিশাসিত রাজ্যে বিচার না পেয়ে আত্মঘাতী ২ বোন!
Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






