প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত পরীক্ষাগুলি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। ২৩ এপ্রিল রাজ্যের একাধিক জেলায় ভোট থাকায় পরীক্ষার্থীদের অসুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল
Sponsored

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, প্রথম সেমেস্টারের বিএ, বিএসসি ও বিকম (অনার্স ও মেজর) পরীক্ষার সূচি ছিল ১০ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু ২৩ এপ্রিল উত্তরবঙ্গের জেলাগুলি ছাড়াও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভোটগ্রহণ হবে। ফলে ওই দিন এবং সংলগ্ন দিনগুলির পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Sponsored

এদিকে নির্বাচন ঘোষণার আগেই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। তাঁদের থাকার জন্য স্কুল-কলেজগুলিকে ব্যবহার করা হচ্ছে। শহরের চারুচন্দ্র, জয়পুরিয়া, সিটি কলেজ, বেহালা সরশুনা, শিবনাথ শাস্ত্রী ও গুরুদাস কলেজ-সহ অন্তত ১২টি কলেজে পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ। সেখানে ইতিমধ্যেই আধা-সেনা বাহিনীর অস্থায়ী শিবির গড়ে উঠেছে। তবে কিছু কলেজ বিকল্প ব্যবস্থার মাধ্যমে পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে। লিখিত পরীক্ষার পাশাপাশি ২৭ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষাও চলবে বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে সংশোধিত সূচি শীঘ্রই প্রকাশ করা হবে, যাতে পরীক্ষার্থীদের অসুবিধা কমানো যায়।
Sponsored

Sponsored

_
Sponsored

_
Sponsored

_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






