সামনেই হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। রাজ্য বিজেপির নড়বড়ে সাংগঠনিক অবস্থাকে চাঙ্গা করতে সর্বভারতীয় সভাপতি আসবেন। অথচ বিজেপির অফিশিয়াল পেজ থেকে মোনালি ঠাকুর নিজের গানের প্রচার চালাচ্ছেন। যা হচ্ছে তাতে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব চরমে।
নীতীনের সফর, না মোনালির গান! বিজেপির পোস্টে বিনোদনের প্রচার, দ্বন্দ্ব দলের অন্দরেই
Sponsored

মঙ্গলবার দুর্গাপুরে ‘কমল মেলা’র উদ্বোধন করতে এসেছিলেন নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। কিন্তু দলের অন্দরমহলের অভিযোগ, সভাপতির রাজনৈতিক কর্মসূচিকে ছাপিয়ে প্রচারের আলো কেড়ে নিলেন সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর। বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ গ্রুপ— সর্বত্র গত কয়েকদিন ধরে মোনালির অনুষ্ঠানের যে বিপুল প্রচার চলেছে, তাতে রীতিমতো স্তম্ভিত দলের আদি ও নিষ্ঠাবান কর্মীরা। তাঁদের প্রশ্ন, একটি বিরোধী রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কি বিনোদনমূলক মেলায় ভিড় বাড়ানো, নাকি ভোটযুদ্ধের জন্য কর্মীদের প্রস্তুত করা?
Sponsored

মোনালি ঠাকুরের অনুষ্ঠানের বিজ্ঞাপনে লেখা হয়েছিল, “দুর্গাপুরবাসী প্রস্তুত তো? কমল মেলায় দর্শকদের মনে খুশির জোয়ার তুলতে আসছেন মোনালি ঠাকুর।” এই প্রচার দেখে বিজেপির অন্দরমহলে প্রশ্ন উঠেছে, “দলের মিডিয়া গ্রুপে নতুন সভাপতির রণকৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, সেখানে কি না সারাদিন গায়িকার জলসার বিজ্ঞাপন চলল! এটা কি রাজনৈতিক দল না কি কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি?” দলেরই একাংশের মতে, নিছক ভিড় টানার জন্য যদি বিনোদনের আশ্রয় নিতে হয়, তবে নির্বাচনের ময়দানে লড়াই করার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা কোথায়? মঙ্গলবার সন্ধ্যায় মোনালির সুরে যখন দুর্গাপুর মেতেছিল, তখন আড়ালে বিজেপির অন্দরেই তৈরি হয়েছে তীব্র অসন্তোষের সুর।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






