দীর্ঘদিন বাদে ফের চালু হচ্ছে ‘এক ডাকে অভিষেক’। বিধানসভা নির্বাচনের পরে বিভিন্ন জায়গায় আক্রান্ত তৃণমূলের নেতা-কর্মীরা। এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে ফের ‘এক ডাকে অভিষেক’ চালু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, স্যোশাল মিডিয়ায় পোস্ট (Social Media Post) করে নিজেই জানিয়েছেন তিনি।
আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে ফের চালু হচ্ছে ‘এক ডাকে অভিষেক’
Sponsored

ক্ষমতায় থাকাকালীন ‘দিদিকে বলো’ কর্মসূচি শুরু করেছিলেন তৃণমূল সভানেত্রী তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তারই সমান্তরাল ভাবে তৃণমূল (TMC) সাংগঠনিক ভাবে ‘এক ডাকে অভিষেক’ চালু করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। শুরুতে তিনি এটিকে শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের জন্যে চালু করেন। কিন্তু এর বহুল প্রচার হওয়ায় সারারাজ্যের জন্যেই এই কর্মসূচি চালু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি অনেক সাধারণ মানুষও এই নম্বরে ফোন করে সমস্যার সমাধান হয়েছে বলে জানায় তৃণমূল।
Sponsored

কিন্তু রাজ্যে পালাবদলের পরে ওই কর্মসূচির অস্বস্তি নিয়েই প্রশ্ন ওঠে। এদিকে তৃণমূলের ক্ষমাতা হারানো, নেতা-কর্মীদের আক্রান্ত হওয়া ঘটনা, আরেকদিকে ইডি (ED) থেকে শুরু করে সিআইডি (CID) একের পরে এক তদন্তকারী সংস্থার তলবে ভবানীভবন থেকে সিজিও (CGO) কমপ্লেক্সে ছুটছেন অভিষেক। নিহত দলীয় নেতার বাড়ি যাওয়ার পথে আক্রান্ত হয়েছেন। বিভিন্ন কারণে আদালতের চক্কর কাটতে হচ্ছে তাঁকে। অভিষেক এতদিনে হয়ত উপলব্ধি তিনি একা নন, সমস্যায় দলের কর্মীরাও। এবার তাই সরাসরি পাশে থাকার বার্তা।
Sponsored

‘এক ডাকে অভিষেক’-এর পোস্টার দিয়ে স্যোশাল মিডিয়া পোস্টে অভিষেক লেখেন, “ঘরছাড়া, নিপীড়িত এবং রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়িত কর্মীদের সুবিধার্থে যে কোনও আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন।” সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত এই হেল্পলাইন চালু থাকবে।
Sponsored

নম্বর ৭৮৮৭৭৭৮৮৭৭
Sponsored

ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তৃণমূল সুপ্রিমো দু’দিন ধর্মতলা চত্বরে ধর্না ও মিছিল করেন। কিন্তু সেখানে দেখা মেলেনি অভিষেকের। মে মাসের শেষে সোনারপুরে ‘ভোট পরবর্তী হিংসায় নিহত’ এক কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। হেলমেট পরে কোনওক্রমে রক্ষা পেয়েছিলেন তিনি। এই পরিস্থিতি ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি কতটা সফল হবে তা নিয়ে প্রশ্ন সব মহলে।
Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






