আজ দেশজুড়ে পালিত হচ্ছে ইদুজ্জোহা। শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্য সরকারের তরফে বাংলায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) ইদুজ্জোহা উপলক্ষে সমাজমাধ্যমে পোস্ট করেছেন। শহর কলকাতার যানজট এড়াতে এবার রেড রোডের পরিবর্তে ব্রিগেডে নমাজ পাঠের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক সংখ্যালঘু ধর্মাবলম্বীরা এই অনুষ্ঠানে অংশ নেন। পাশাপাশি রহিন পরব উপলক্ষেও এদিন জঙ্গলমহলের বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী (CM)।
Sponsored

Sponsored

বাংলায় বিজেপি সরকার আসার পর ঘোষণা করা হয়েছিল রেড রোডে ট্রাফিক আটকে আর নমাজ পাঠ হবে না। ইদুজ্জোহার সকালে সেই ছবিটাই ধরা পড়ল। এবার ইদের নমাজ হল ব্রিগেড ময়দানে। শুধু তাই নয়, শহর এবং শহরতলির কোনও রাস্তাতেই হয়নি নমাজপাঠ হয়নি। সর্বত্র সুষ্ঠুভাবে গাড়ি চলাচল করেছে। ব্রিগেড-সহ শহরের সর্বত্র কড়া নিরাপত্তা কলকাতা পুলিশের। অপ্রীতিকর পরিস্থিতি যাতে না তৈরি হয় সেই কথা মাথায় রেখে ওয়াচ টাওয়ার থেকে চলছে নজরদারি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






