১৪৩২-কে বিদায় জানিয়ে ১৪৩৩ পথ চলা শুরু করল। নতুন বাংলা বছরের সকাল থেকে লক্ষ্মী- গণেশ নিয়ে হালখাতা পুজো করাতে ভিড় বিভিন্ন মন্দিরে। কালীঘাট (Kalighat Temple) থেকে দক্ষিণেশ্বর মন্দির (Dakshineswar Temple) সর্বত্রই লম্বা লাইন। একই ছবি লেক কালীবাড়ি থেকে টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দিরে।বছরের প্রথম দিনে পুণ্যস্নানের জন্য গঙ্গার ঘাট গুলোতেও সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় নববর্ষ (Bengali New Year) উপলক্ষে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। আজ বাংলা দিবসও বটে। এই উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে সকালে রবীন্দ্র সদনে 'শুভ নববর্ষ বরণ' অনুষ্ঠানে খ্যাতনামা শিল্পীদের সাংস্কৃতিক নিবেদন পরিবেশিত হবে। দিনভর বঙ্গজুড়ে নববর্ষ উদযাপন চলবে।
স্বাগত ১৪৩৩: কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, বাংলা নববর্ষের সকালে পুজো দেওয়ার লম্বা লাইন
Sponsored

বছরের পয়লা দিনে পুজো দিয়ে সারা বছর ভালো থাকার প্রার্থনা করেন সকলেই। কেউ কেউ আবার শুভ কাজের জন্য এই দিনটিকে বেছে নেন। পঞ্জিকা অনুসারে বুধবার অমৃতযোগ রয়েছে সকাল ৭টা ১ মিনিটে মধ্যে। পুনরায়, ৯টা ৩২ মিনিট থেকে ১১টা ১২ মিনিটের মধ্যে এবং বিকেলে ৩টে ২৩ মিনিট গতে ৫টা ৩ মিনিটের মধ্যে। মাহেন্দ্রযোগ রয়েছে দুপুর ১টা ৪২ মিনিট থেকে ৩টে ২৩ মিনিটের মধ্যে এবং রাত ৮টা ৫৬ মিনিট থেকে ১০টা ২৮ মিনিটের মধ্যে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






