কলকাতা ২৯°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্য

 প্রতিহিংসার রাজনীতি? সরকার বদল হতেই জট কাটল ১০০ দিনের কাজের

 প্রতিহিংসার রাজনীতি? সরকার বদল হতেই জট কাটল ১০০ দিনের কাজের

রাজ্য রাজনীতিতে ক্ষমতার অলিন্দ বদল হতেই রাতারাতি ভোলবদল দিল্লির। রাজ্যে নতুন সরকার আসতেই ফের সচল হতে চলেছে ১০০ দিনের কাজ প্রকল্প। আর কেন্দ্রের এই সবুজ সংকেত ঘিরেই নতুন করে মাথাচাড়া দিয়েছে এক পুরোনো বিতর্ক। রাজনৈতিক মহলের একাংশের মতে, এতদিন ধরে বাংলার প্রাপ্য টাকা আটকে রাখার নেপথ্যে যে নিছকই রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছিল, দিল্লির এই তৎপরতায় তা যেন আরও একবার দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল। ডবল ইঞ্জিন সরকার গড়তেই যেভাবে বকেয়া বরাদ্দের জট খুলে গেল, তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিদায়ী শাসকদল।

প্রশ্ন উঠছে, যদি প্রশাসনিক বা আইনি জটিলতার কারণেই এতদিন টাকা বন্ধ রাখা হয়ে থাকে, তবে সরকার বদলাতেই কীভাবে ম্যাজিকের মতো সব সমস্যার সমাধান হয়ে গেল? অতীতে দক্ষিণ ২৪ পরগণা বা মুর্শিদাবাদের মতো দু-একটি জেলায় দুর্নীতির অভিযোগ উঠেছিল ঠিকই, কিন্তু সেই অজুহাতে গোটা রাজ্যের গরিব মানুষকে শাস্তি দেওয়ার কৌশল কতটা যুক্তিযুক্ত ছিল, তা নিয়ে খোদ আদালতেও প্রশ্ন উঠেছিল। দুর্নীতিগ্রস্তদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ করার পথে না হেঁটে, কেন গোটা বাংলার লক্ষ লক্ষ শ্রমজীবী পরিবার, দিনমজুর ও জব কার্ড হোল্ডারদের বছরের পর বছর ভাতে মারার চেষ্টা করা হলো, সেই প্রশ্ন এখন আরও জোরালো হচ্ছে।

তৃণমূল শিবিরের স্পষ্ট অভিযোগ, ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে প্রায় ৭ হাজার কোটি টাকার বকেয়া আটকে রাখা হয়েছিল কোনও নিয়মের তোয়াক্কা না করেই। এর আসল উদ্দেশ্য ছিল গ্রামীণ অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে তৎকালীন রাজ্য সরকারকে কোণঠাসা করা এবং জনমানসে তাদের ভাবমূর্তি কালিমালিপ্ত করা। এমনকি কলকাতা হাইকোর্টও একদা পর্যবেক্ষণ করেছিল যে, দুর্নীতির তদন্ত নিজস্ব গতিতে চলতেই পারে, কিন্তু তার জন্য কোনও জনকল্যাণমূলক প্রকল্প অনির্দিষ্টকালের জন্য স্তব্ধ করে রাখা যায় না। আদালতের সেই বার্তাকেও যে দিল্লি বিশেষ আমল দেয়নি, তা বঞ্চনার ধারাবাহিকতাতেই স্পষ্ট ছিল। কেন্দ্র মুখ ফিরিয়ে নেওয়ার পর গ্রামীণ শ্রমিকদের ক্ষোভ প্রশমন করতে ও তাঁদের রুজি-রুটির টানে তৎকালীন রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে ‘কর্মশ্রী’ প্রকল্প চালু করেছিল। রাজ্যের নিজস্ব কোষাগারের টাকায় জব কার্ড হোল্ডারদের ৫০ থেকে ৭০ দিনের কাজের সুযোগ করে দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালিয়েছিল ঘাসফুল শিবির।

আরও পড়ুন- আক্রান্ত কর্মীদের পাশে থাকার বার্তা! ইদের পরেই পথে নামছেন মমতা 

_

Sponsored

Sranchi In Article

_

Sponsored

Merlin In Article

Sponsored

Camelia In Article

_

Sponsored

Techno India In Article

Sponsored

Shyam Sundar In Article

_

Sponsored

Probe In Article

_

_

_

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →