কলকাতা ৩৩°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্য

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি

নতুন বছরে পর্যটকদের বড় উপহার, ফের চালু দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জঙ্গল সাফারি
নতুন বছরের শুরুতে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর শোনাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের পাহাড়ি পথে ধোঁয়া উড়িয়ে ছুটবে টয়ট্রেনের জনপ্রিয় ‘জঙ্গল সাফারি’। সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে নতুন বছরের দ্বিতীয় রবিবার থেকেই এই বিশেষ পরিষেবার সূচনা হয়েছে। উত্তরবঙ্গের বনাঞ্চল আর পাহাড়ি সৌন্দর্যকে আরও নিবিড়ভাবে উপভোগ করার সুযোগ দিতেই রেলের এই উদ্যোগ।

ডিএইচআর সূত্রে জানা গিয়েছে, আপাতত প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার এই জঙ্গল সাফারি চালানো হবে। সম্পূর্ণ প্যাকেজ ট্যুর হিসেবে সাজানো হয়েছে এই যাত্রা। শিলিগুড়ি জংশন থেকে সকাল ১০টায় যাত্রা শুরু করে ট্রেনটি সোজা পৌঁছবে গয়াবাড়ি স্টেশনে। মহানন্দা অভয়ারণ্যের গভীর জঙ্গলের বুক চিরে আঁকাবাঁকা পথে এগোনোর সময় পর্যটকরা এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী থাকবেন। ভাগ্য সুপ্রসন্ন হলে ট্রেনের জানলা দিয়েই দেখা মিলতে পারে হাতি, বাইসন কিংবা হরিণের। এমনকি গভীর জঙ্গলের ত্রাস রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন মেলাও অসম্ভব নয়।

এর আগে গত সেপ্টেম্বর মাসে রংটং পর্যন্ত জঙ্গল সাফারি সীমিত থাকলেও, এবার তা গয়াবাড়ি পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। যাত্রাপথে সুকনা, রংটং, পাগলাঝোরা এবং তিনধারিয়ার মোহময়ী প্রাকৃতিক রূপ এবং চা বাগানের সতেজ দৃশ্য মুগ্ধ করবে যাত্রীদের। পর্যটকদের সুবিধার্থে এই প্যাকেজের মধ্যেই থাকছে প্রাতরাশ, গয়াবাড়িতে মধ্যাহ্নভোজ এবং বিকেলে চা-কফির সঙ্গে গরম মোমো। যাত্রীদের নিরাপত্তা ও আরামদায়ক সফরের জন্য ট্রেনের কামরায় থাকবেন মহিলা কর্মীরাও। এই বিশেষ ভ্রমণের জন্য মাথাপিছু ভাড়া নির্ধারণ করা হয়েছে ২,২০০ টাকা। বিকেলের মধ্যেই ট্রেনটি পর্যটকদের নিয়ে পুনরায় শিলিগুড়ি জংশনে ফিরে আসবে।

রবিবার সকালে ডিএইচআর আধিকারিকদের উপস্থিতিতে জঙ্গল সাফারির প্রথম যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রথম দিনেই ২৬ জন পর্যটক এই ঐতিহাসিক সফরের সঙ্গী হয়েছিলেন। ট্রেনের অন্দরসজ্জা এবং রেলের আতিথেয়তায় খুশি ভ্রমণার্থীরা। এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার কর্ণধার সঞ্জয় গোস্বামী জানান, রেলের সঙ্গে সাত বছরের চুক্তিতে আপাতত প্রতি শনি ও রবিবার এবং সরকারি ছুটির দিনগুলিতে এই পরিষেবা চালু রাখা হবে। শৈলশহরের পর্যটনে এই জঙ্গল সাফারি এক নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা।

আরও পড়ুন- মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

_

_

Sponsored

Sranchi In Article

_

Sponsored

Merlin In Article

_

Sponsored

Camelia In Article

_

Sponsored

Techno India In Article

_

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →