ডিএ বৃদ্ধি-প্রকল্প ঘোষণা জুমলা সরকারের ‘নির্বাচনী টোপ’! কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন নেত্রী
বাজেটে কোনও ঘোষণা করেনি কেন্দ্র। ভোটের মুখে বিধি ভেঙে মাতৃশক্তি কার্ড বিলি, আবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বৃদ্ধিও করা হয়েছে। নির্বাচনে এটা টোপ বলেই কেন্দ্রের বিজেপির দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছে অন্যান্য রাজনৈতিক মহল। কিন্তু রাজ্যের জন্য কী করেছে কেন্দ্র? মঙ্গলবার বারাকপুরের লুমটেক্স জুট মিলের মাঠের জনসভা থেকে প্রধানমন্ত্রীর নাম করে কড়া প্রশ্ন ছুঁড়ে দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃমমূল নেত্রী বলেন, আমি যদি বাজেটে ঘোষণা করতে পারি তাহলে মোদিবাবু আপনি কেন মিথ্যা বলছেন? বাজেটে কেন সারা দেশের জন্য করেননি? বাংলার জন্য মিথ্যা বলতে হয়? সেন্ট্রাল কখনও একটা রাজ্যের জন্য করতে পারে না। সবার জন্য করতে হয়। এখানেই মহার্ঘ্য ভাতা (ডিএ)-এর প্রসঙ্গ তুলে কেন্দ্রের চক্রান্ত ফাঁস করেন নেত্রী। তিনি বলেন, রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ দেব আমি বাজেটে বলেছিলাম। ইলেকশন কমিশন আটকে রেখেছে। আমি বলব সরকারি কর্মচারীদের স্বার্থে সমস্ত ফাইল ক্লিয়ার কর, তোমার কাছে এটা যাওয়াই উচিত নয়। কারণ এটা বাজেটের ঘোষণা। নির্বাচনের আগের ঘোষণা, নির্বাচনের দিন ঠিক হওয়ার পরের ঘোষণা নয়। রাজ্য সরকারি কর্মীদের ২৫ শতাংশ ডিএ দিয়েছি। আর ৪ শতাংশ ডিএ ঘোষণা করা হয়েছে এপ্রিলের বেতনের সঙ্গেই কর্মীরা পেয়ে যাবেন।
এরপর সকলের উদ্দেশে নেত্রী বলেন, আমি যেটা বলি, সেটা করি। এদিন নেত্রীর এই জনসভায় উপস্থিত ছিলেন বহু চটকল শ্রমিক। কেন্দ্র জুটমিল বন্ধ করে দিচ্ছে এই প্রসঙ্গ তুলে নেত্রী শ্রমিকদের আহ্বান জানান শ্রমিকবিরোধী এই বিজেপিকে বাংলা ছাড়া করুন। ভোট বাক্সে জবাব দিন।
আরও পড়ুন- তৃণমূল নেত্রীকে কমিশনের নিষেধাজ্ঞা! পতাকা-প্রতীক ছাড়াই আড্ডা মমতার
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






