স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া সম্ভব হয়নি, তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আদালত। আগামী ১০ দিনের মধ্যে ওই অভিযুক্তকে গ্রেফতার করে রাজ্য পুলিশকে সশরীরে রিপোর্ট পেশ করার কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি। একই সঙ্গে, ঘটনার তদন্তকারী আধিকারিকের (আইও) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁর বিরুদ্ধেও উপযুক্ত আইনি পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের
Sponsored

আদালত সূত্রে জানা গিয়েছে, এই খুনের মামলায় প্রশান্ত বর্মনই প্রধান অভিযুক্ত। ওই একই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন কোচবিহারের নেতা সজল সরকার। ঘটনার পর থেকে মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও অধরা থাকলেও, সকলকে শ্রীঘরেই দিন কাটাতে হচ্ছে। সম্প্রতি নিজের জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সজল সরকারের আইনজীবী। কিন্তু এদিন মামলার গুরুত্ব বিচার করে আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোনও অবস্থাতেই তাঁর জামিন মঞ্জুর করা সম্ভব নয়। ফলে তাঁর আর্জি খারিজ হয়ে গিয়েছে।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






