কলকাতা ৩৫°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্য

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা পচা গম। বিনামূল্যে রেশনের নামে সাধারণ মানুষকে এই ধরনের নিম্নমানের খাদ্যসামগ্রী দেওয়ার অভিযোগে শনিবার রাজ্যের একাধিক জায়গায় তীব্র উত্তেজনা ছড়াল। মালদহের মানিকচক থেকে উত্তর ২৪ পরগনার বনগাঁ— সর্বত্রই রেশন দোকান ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন সরকারের খাদ্য দফতর ও রেশনের বণ্টন ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

Sponsored

Sranchi In Article

শনিবার উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগর থানার চালকি সাতবেড়িয়া এলাকায় রেশন ডিলার প্রদীপ দত্তের দোকানে গম নিতে আসেন স্থানীয় বাসিন্দারা। গ্রাহকদের অভিযোগ, বেশ কয়েকজন গম বাড়ি নিয়ে গিয়ে দেখেন, তা কার্যত খাওয়ার অযোগ্য। গমের বস্তায় মিশে রয়েছে সিমেন্ট-বালি এবং ছোট ছোট পাথরের টুকরো। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। ক্ষুব্ধ বাসিন্দারা রেশন দোকানে ফিরে এসে সেই গম মাটিতে ঢেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রমীলা দেবনাথ নামে এক গ্রাহক বলেন, বাড়ি গিয়ে দেখি গমের মধ্যে বালি আর নুড়ি মিশে রয়েছে। এর মধ্যে ছেঁড়া কাপড়ের টুকরোও রয়েছে। এই গম কোনও মানুষ খেতে পারে না। গ্রাহকদের আরও দাবি, এই নোংরা গম নিতে অস্বীকার করায় রেশন দোকানের কর্মচারীরা তাঁদের সাফ জানিয়ে দেন, উপর থেকে যে গম পাঠানো হয়েছে, সেটাই নিতে হবে। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে গোপালনগর থানার পুলিশ এবং খাদ্য দফতরের আধিকারিকরা। পরে উপযুক্ত তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Sponsored

Merlin In Article

একই রকম চিত্র দেখা গিয়েছে মালদহের মানিকচকেও। সেখানকার রেশন ডিলার রাইচাঁদ মণ্ডলের দোকান থেকে আটার পরিবর্তে সাধারণ মানুষকে পোকায় খাওয়া পচা গম দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সেখানকার রেশন কর্মচারীদেরও দাবি, রাজ্য খাদ্য দফতর থেকে যে গম পাঠানো হয়েছে, তাঁরা সেটাই দিচ্ছেন।

Sponsored

Camelia In Article

সম্প্রতি খাদ্য দফতরের দায়িত্ব নেওয়ার পর অশোক কীর্তনিয়া ঘোষণা করেছিলেন যে, এবার থেকে আটার বদলে গম দেওয়া হবে। কিন্তু সেই গম যে এতটা নিম্নমানের এবং খাওয়ার অযোগ্য হবে, তা ভাবতেও পারেননি সাধারণ মানুষ। বনগাঁ বা মানিকচকই নয়, রাজ্যের আরও বেশ কিছু প্রান্ত থেকে রেশনে এই রকম পচা ও নোংরা গম দেওয়ার অভিযোগ আসছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই রাজ্য জুড়ে রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। বিরোধীদের দাবি, ভোটের আগে বড় বড় কথা বললেও সরকার গঠনের পর গরিব মানুষের রেশন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। যদিও খাদ্য দফতরের আধিকারিকদের আশ্বাস, কোথা থেকে এই ধরনের নিম্নমানের গম রেশনের খাদ্যতালিকায় চলে এল, তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Sponsored

Techno India In Article

আরও পড়ুন - ১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

Sponsored

Shyam Sundar In Article

_

Sponsored

Probe In Article

 

_

 

_

 

_

 

_

 

_

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →