নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে সরকার’-এর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার সাধারণ মানুষকে নিরবিচ্ছিন্ন পরিষেবা দিয়েছিল। আর শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার সেই দুয়ারে সরকারের আদলে ‘জনকল্যাণ শিবির’ করে মানুষকে দিল শুধুই একরাশ হতাশা! রাজ্য ও কেন্দ্র সরকারি সব প্রকল্প-যোজনার সুযোগ-সুবিধার নামে রাজ্য জুড়ে হাজারেরও বেশি শিবিরে সাধারণ মানুষের কপালে জুটল চূড়ান্ত হেনস্থা-হয়রানি। দিকে দিকে বিজেপি প্রশাসনের জনকল্যাণ শিবিরে অব্যবস্থা আর বিশৃঙ্খলা। জেলায় জেলায় সরকারি শিবিরের লাইনে দাঁড়িয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে সাধারণ মানুষের তোপ, জন-কল্যাণ নয়, জন-হয়রানির শিবির! সব মিথ্যা, কিচ্ছু দেবে না এরা!
জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ
Sponsored

৫৫ রকমের রাজ্য ও কেন্দ্র সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার জন্য সোম-মঙ্গল-বুধে রাজ্যের ১১০০টি জায়গায় ‘জনকল্যাণ শিবির’-এর আয়োজন করেছে শুভেন্দু অধিকারীর সরকার। তৃণমূলের মা-মাটি-মানুষের সরকার নাগরিক পরিষেবার জন্য যে দুয়ারে সরকার চালু করেছিল, তাকে নকল করেই শুভেন্দু-ব্রিগেডের এই নতুন ধান্দাবাজি! তবে তৃণমূল সরকারকে ‘কপি’ করলেও নাগরিক পরিষেবায় চূড়ান্ত ব্যর্থ বিজেপির এই জন-কল্যাণ শিবির। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় ফর্ম। আবার অনলাইনে কোন প্রকল্পের ফর্ম তুলতে গেলে পূর্বতন সরকারের আপলোড করা ফর্মই বেরিয়ে আসছে। সেই ফর্ম পূরণ করে জমা দিতে গেলে ফিরিয়ে দিচ্ছে শিবিরের কর্মীরা। বেশিরভাগ প্রকল্পের সুযোগ-সুবিধা এখনও চালুও হয়নি। নেওয়া হচ্ছে না নতুন আবেদনও। সবমিলিয়ে বিজেপির এই জন-কল্যাণ শিবির হয়ে উঠেছে জন-হয়রানির শিবির।
Sponsored

মুখে ৫৫ রকমের সরকারি সুযোগ-সুবিধার কথা বললেও আদতে হাতেগোনা মাত্র ২০-২২টি প্রকল্পের কাজই হচ্ছে বিজেপির জন-শিবিরে। তাতেও শিবির-কর্মীরা বারবার অবস্থান বদলে মানুষকে বিভ্রান্ত করছে। অধিকাংশ প্রকল্পের আবেদনপত্রই দেওয়া হচ্ছে না। অন্নপূর্ণা ভাণ্ডার থেকে যুবশক্তি, তৃণমূল সরকারের চালু করা প্রকল্পের নাম ঢাক-ঢোল পিটিয়ে পাল্টে ফেললেও মানুষ এখনও পরিষেবা থেকে বঞ্চিত! যা নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে মানুষ বলছেন, এত গরমের মধ্যে ২-৩ ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর বলছে ফর্ম নেই! কখনও বলছে জমি থাকলে টাকা পাবে না, কখনও বলছে নিজের বাড়ি থাকলে সুবিধা পাবে না! এত রকম নিয়ম হলে তো অনেক মানুষই কোনও সুবিধা পাবেন না। তাহলে শুধু শুধু এত হয়রানি কেন? আমরা কি মানুষ না? বিজেপি সরকার মানুষকে বাঁচতে দেবে না!
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






