কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) কাছে জোর থাকা খেলো নির্বাচন কমিশন (Election Commission)। আসন্ন নির্বাচনে প্রিসাইডিং অফিসার পদে অধ্যাপক নিয়োগ নিয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তা খারিজ করে দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। আদালত স্পষ্ট জানিয়েছে, কেন অধ্যাপকদের বুথে পাঠানো হচ্ছে সে ব্যাপারে কমিশন সঠিক ব্যাখ্যা দিতে না পারায় নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি খারিজ করা হল। তবে যাঁরা ইতিমধ্যেই প্রশিক্ষণ নিয়ে ফেলেছেন তাঁরা চাইলে স্বেচ্ছায় কাজ করতে পারেন।
অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগে না, হাইকোর্টে ধাক্কা কমিশনের
Sponsored

ভোটের কাজে পোলিং অফিসার অধ্যাপক নিয়োগ নিয়ে কমিশন যে সিদ্ধান্ত নেয় তার বিরোধিতায় কলকাতা হাইকোর্টে মামলা হয়। মামলাকারীটা বলেন কেন অধ্যাপকদের অপরিহার্য বলে মনে করছে কমিশন সেই সংক্রান্ত কোনো কারণ দেখানো হয়নি। এরপরই বিচারপতি কমিশনের কাজকে তামাশা বলে কটাক্ষ করেন। বলেন, " আপনারা যখন যেমন খুশি বিজ্ঞপ্তি দেবেন? আমি কোনও রসিকতা করছি না তবে আপনাদের বিজ্ঞপ্তি যা বলছে, তাতে এবার বিচারপতিদের পোলিং অফিসার হিসেবে নিয়োগ করুন। আমরা বুথে ডিউটি করতে যাব কোনও অসুবিধা নেই।" এখানেই শেষ নয় নিজেদের মতো নিয়ম বদল করায় কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তাঁর বক্তব্য, অধ্যাপকদের বেতন ও পদের কথা মাথায় রেখে যদি তাঁদের দায়িত্ব দেওয়া হয় তাহলেই তাঁরা ভোটের কাজে যোগ দেবেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






