বাংলার মুখ্যমন্ত্রী (chief Minister of West Bengal) হিসেবে দায়িত্বভার গ্রহনের পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ রামকৃষ্ণ মঠ, বেলুড়ে (Ramakrishna।Math Ramamrishna Mission, Belur) পৌঁছয় মুখ্যমন্ত্রীর কনভয়। মঠের মূল প্রবেশদ্বারের সামনের রাস্তার দু'ধারে বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে অভিনন্দন জানানোর জন্য অপেক্ষা করছিলেন। রাজ্যের প্রশাসনিক প্রধান সেখানে পৌঁছে সকলের অভিবাদন গ্রহণ করেন।

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু, কথা বললেন মহারাজদের সঙ্গে
Sponsored

বেলুড় মঠের নির্দিষ্ট সময়সূচি মেনেই লক্ষ্মীবারে শ্রীরামকৃষ্ণ মন্দির দর্শন করেন বাংলার মুখ্যমন্ত্রী। এরপর সারদা মা ও স্বামী বিবেকানন্দ মন্দিরেও যান। পুজো ও প্রণাম শেষে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট গৌতমানন্দ মহারাজের সঙ্গে, বেশ কিছুক্ষণ মঠের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য মহারাজ ও আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন শুভেন্দু। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত (Subrata Gupta)। সূত্রের খবর রামকৃষ্ণ মঠ মিশনের সামগ্রিক উন্নতি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

Sponsored

মঠের ব্যাটারি চালিত গাড়িতে করে মন্দির চত্বর পরিদর্শন করেন শুভেন্দু। ঘণ্টাখানেক সেখানে থাকার পর বেলা সাড়ে এগারোটার কিছু সময় পরে বেলুড় মঠ থেকে বেরিয়ে হাওড়ার প্রশাসনিক বৈঠকের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






