মেধাতালিকা প্রকাশের একমাসের মাথায় হাতে হাতে এবার শিক্ষক নিয়োগের (Teachers recruitment) সুপারিশপত্র পেতে চলেছেন এসএসসির (School Service Commission) সফল প্রার্থীরা। মঙ্গলবার থেকেই একাদশ- দ্বাদশের ১২ হাজার ৪৪৫টি শূন্য পদে নিয়োগ পরীক্ষার সফল চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং শুরু। সুপারিশপত্র দেওয়া হবে আজই, খবর স্কুল সার্ভিস কমিশন সূত্রে।
Sponsored

মঙ্গল ও বুধবার সাতটি বিষয়ে কাউন্সেলিং হবে। মোট ১৭২ জন পেতে চলেছেন।মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই একাদশ -দ্বাদশের শিক্ষক নিয়োগের সফল প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়াও শুরু করা হবে বলে জানা গেছে।মঙ্গলবার থেকে শুরু হওয়া কাউন্সেলিং মধ্যশিক্ষা পর্ষদের (Madhyasiksha Parshad) নির্ধারিত তালিকা মেনেই হবে। সেক্ষেত্রে স্কুলগুলির একাদশ–দ্বাদশ ও নবম–দশমের বিষয়ভিত্তিক পোস্টগুলিতে পূর্ব–নির্ধারিত সাধারণ, এসসি, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্যে সংরক্ষণ থাকছে না। ফলে ‘ওপেন কাউন্সেলিংয়ে’র সুযোগ থাকছে সকলের জন্য। কম্বাইন্ড মেরিট লিস্টের (CML) ভিত্তিতে এবার থেকে স্কুল সার্ভিস কমিশনের রাজ্য স্তরের নিয়োগের কাউন্সেলিং হবে। কোন নির্দিষ্ট বিভাগের সর্বোচ্চ র্যাঙ্কে থাকা চাকরিপ্রার্থী স্কুল বাছাইয়ের ক্ষেত্রে বেশি বিকল্প পাবেন।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






