রাজ্য সরকারের (Govt of West Bengal) সব প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দিতে এবং প্রশাসনিক কাজের গতি বাড়াতে এবার ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) সার্ভিসের সমস্ত আধিকারিকদের নিয়ে বুধবার বিকেলে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে (Dhanodhanyo Auditorium, Alipore) বিশেষ বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।
Sponsored

নবান্ন (Nabanna) সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে সমস্ত ডব্লিউবিসিএস (WBCS) আধিকারিকরা ফিল্ড ওয়ার্ক করেন, সরাসরি তাঁদের কথা শুনবেন এবং মতবিনিময় করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কোন রকম জটিলতা ছাড়াই যাতে সরকারি পরিষেবা আরও দ্রুত আমজনতার কাছে পৌঁছে দেওয়া যায় তা নিশ্চিত করাই এই বৈঠক ডাকা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন এবং ব্লক ও জেলাস্তরে প্রশাসনিক সমন্বয় বাড়াতে কোন কোন পদক্ষেপ করা জরুরি, তা নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।
Sponsored

বিকেল ৩টের এই বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যসচিব, মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা ও প্রশাসনিক সংস্কার দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিবের মতো শীর্ষ কর্তাদের। এর আগে এদিন সকালে 'চিকিৎসক দিবস' উপলক্ষে স্বাস্থ্য ভবনের একটি কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বারোটা নাগাদ নেতাজি ইনডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকারি অনুষ্ঠান রয়েছে।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






