লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর পুরুলিয়ায় পৌঁছন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চার্চ ময়দানে তাঁর হেলিকপ্টার অবতরণের পর কনভয় যখন সাহেববাঁধ সংলগ্ন হোটেলের দিকে এগোচ্ছিল, তখনই ঘটল সেই অভাবিত ঘটনা। আচমকাই প্রোটোকল ভেঙে নেত্রীর গাড়ি বাঁক নিল আমলাপাড়ার ঐতিহ্যবাহী জৈন মন্দিরের দিকে।
নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া
Sponsored

আমলাপাড়ার এই মহাবীর মন্দিরে মুখ্যমন্ত্রীকে সশরীরে হাজির হতে দেখে হতবাক হয়ে যান স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মন্দিরের সেবায়েতরা। গাড়ি থেকে নেমে তিনি সরাসরি দেবস্থান পরিদর্শন করেন এবং উপস্থিত জৈন সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। প্রচারের ব্যস্ত সূচির মাঝে মুখ্যমন্ত্রীর এই আকস্মিক উপস্থিতিতে মন্দির চত্বরে মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়। সেখানে উপস্থিত দীপা জৈন, কল্পনা জৈন, বাবলু জৈনরা জানান, মুখ্যমন্ত্রী যে এভাবে হঠাৎ চলে আসবেন তা তাঁরা ভাবতেও পারেননি। ফলে প্রথাগত আড়ম্বরে তাঁকে অভ্যর্থনা জানানোর সুযোগ মেলেনি। তবে মুখ্যমন্ত্রী নিজে থেকেই উপস্থিত সকলের উদ্দেশে হাত জোড় করে ‘জয় জিনেন্দ্র’ বলতেই আপ্লুত হয়ে পড়েন সম্প্রদায়ের প্রতিনিধিরা। তাঁরাও পালটা শুভেচ্ছা জানান তৃণমূল নেত্রীকে। নির্বাচনী প্রচারের মাঝে এমন আকস্মিক আগমনে জৈন সম্প্রদায়ের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে তাঁদের মন জয় করে নেন তৃণমূল নেত্রী।
Sponsored

আরও পড়ুন- নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ
Sponsored

_
Sponsored

_
Sponsored

_
Sponsored

_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






