কলকাতা ৩৫°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্য

লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোগান্তি নয়! SIR-এর 'সুপ্রিম'-বিধি মেনে জেলাশাসকদের কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোগান্তি নয়! SIR-এর 'সুপ্রিম'-বিধি মেনে জেলাশাসকদের কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

এসআইআর সংক্রান্ত শুনানি এবং ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে কোনোভাবেই লঙ্ঘিত না হয়, তা নিশ্চিত করতে জেলাশাসকদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার নবান্নে জেলাশাসকদের সঙ্গে এক বৈঠকে তিনি সাফ জানিয়ে দেন, আদালতের গাইডলাইন মেনে প্রশাসনকে কাজ করতে হবে। বিশেষ করে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যৌক্তিক অসংগতির দোহাই দিয়ে সাধারণ মানুষ যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেলে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীর নেতৃত্বে জেলাশাসকদের একটি বৈঠক চলছিল নবান্নে। সেই বৈঠকে  উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বহু সাধারণ মানুষ নথিপত্র সংক্রান্ত সমস্যায় পড়ছেন। এই বিষয়টিকে নিছক প্রশাসনিক কাজ হিসেবে না দেখে মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে। সুপ্রিম কোর্ট যে সমস্ত নথিকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছে, শুনানির সময় সেগুলি গ্রহণ করা বাধ্যতামূলক। নথি জমা নেওয়ার পর প্রত্যেককে রসিদ দেওয়ার বিষয়টিও জেলাশাসকদের নিশ্চিত করতে হবে।

পাশাপাশি মুখ্যমন্ত্রী জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন, শুনানির নির্দিষ্ট দিনে কেউ আসতে না পারলে তাঁর জন্য বিকল্প ব্যবস্থা রাখতে হবে। যাঁরা শারীরিকভাবে অক্ষম বা শুনানি কেন্দ্রে যেতে অসমর্থ, তাঁদের জন্য সুবিধাজনক স্থানে বা বাড়ির কাছাকাছি শুনানির আয়োজন করতে হবে। পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, নির্বাচন কমিশনের কাজ চললেও রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলি যেন কোনোভাবে থমকে না যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার পাশাপাশি জেলাশাসকদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, 'কাউকে ভয় পাওয়ার দরকার নেই, রাজ্য সরকার প্রশাসনের পাশে আছে।'

উল্লেখ্য, সোমবারই সুপ্রিম কোর্ট এসআইআর সংক্রান্ত বিষয়ে একগুচ্ছ নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, যাদের নামে অসংগতি রয়েছে, তাদের তালিকা পঞ্চায়েত, ব্লক বা পুরসভা অফিসে ঝোলাতে হবে। ভোটাররা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমেও নথি জমা দিতে পারবেন। এমনকি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও গ্রহণযোগ্য নথি হিসেবে গণ্য করতে হবে। নির্ধারিত সময়ে নথি দিতে না পারলে সময়সীমা বাড়ানোর নির্দেশও দিয়েছে আদালত।

আরও পড়ুন- সন্ন্যাসীদেরও রেয়াত নেই! এবার বেলুড় মঠের মহারাজদেরও শুনানিকেন্দ্রে পাঠিয়ে ছাড়ল বিজেপি

_

Sponsored

Sranchi In Article

_

Sponsored

Merlin In Article

Sponsored

Camelia In Article

_

Sponsored

Techno India In Article

Sponsored

Shyam Sundar In Article

_

Sponsored

Probe In Article

_

_

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →