ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত ৬ মে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে আততায়ীদের গুলিতে খুন হতে হয়েছিল শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। রবিবার তাঁর শ্রাদ্ধানুষ্ঠানে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে নিহতের দেশের বাড়িতে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়াত আপ্তসহায়কের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি চন্দ্রনাথের শোকস্তব্ধ মায়ের সঙ্গেও দেখা করেন তিনি। পুত্রহারা মায়ের কান্না দেখে এদিন আবেগ ধরে রাখতে পারেননি খোদ মুখ্যমন্ত্রীও। নিহতের পরিবারের হাত ধরে তিনি স্পষ্ট ভাষায় আশ্বাস দিয়েছেন, এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার হবেই।
‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Sponsored

মুখ্যমন্ত্রী চণ্ডীপুরের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর চন্দ্রনাথের মা হাসিরানি রথ বলেন, উনি যে আমাদের বাড়িতে এসেছেন, সেটা আমাদের পরম সৌভাগ্য। মুখ্যমন্ত্রী বলেছেন তিনি সবসময় আমাদের পাশে আছেন এবং দোষীদের কঠোরতম শাস্তি দেবেন। মুখ্যমন্ত্রীর ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।
Sponsored

ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। তার আগে রাজ্য পুলিশের তৈরি বিশেষ তদন্তকারী দল বা সিট সুদূর উত্তরপ্রদেশ ও বক্সার থেকে তিন জন ‘শার্প শুটার’কে গ্রেফতার করেছে। তবে এই হত্যাকাণ্ডের মূল চক্রী কে বা কার নির্দেশে এই সুপারি কিলিং, তা এখনও স্পষ্ট নয়।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






