কলকাতা ৩০°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্য

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই
এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মূল মামলার বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে সবুজ সংকেত মিললেও, নিম্ন আদালতের এক সিদ্ধান্তের কারণে গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ আটকে রয়েছে। এই অভিযোগ তুলে এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাদের দাবি, বিশেষ সিবিআই আদালত এই দুর্নীতি মামলার শুনানির কাজ শুরু করার প্রয়োজনীয় অনুমতি দিচ্ছে না, যার জেরে থমকে রয়েছে কয়েক হাজার যোগ্য চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণের কাজ।

আদালত সূত্রে জানা গিয়েছে, গ্রুপ-ডি তে নিয়োগ দুর্নীতির গভীরতা এবং জালিয়াতি চক্রের জাল মেলাতে গিয়ে সিবিআই-এর তরফে মোট ৪টি পৃথক এফআইআর দায়ের করা হয়েছিল। সেই সুবাদে আলাদা আলাদা ৪টি ধারায় সমান্তরাল মামলাও রুজু হয়। তবে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে, এই ৪টি মামলার চরিত্র এবং অপরাধের যোগসূত্র যেহেতু একই, তাই নিম্ন আদালতে সব কটি মামলাকে একত্রিত বা ‘ক্লাব’ করে যৌথভাবে মামলার একচেটিয়া শুনানি শুরু করা হোক।

সিবিআই-এর মূল অভিযোগ, সুপ্রিম কোর্টের সেই স্পষ্ট গাইডলাইন বা নির্দেশিকা থাকা সত্ত্বেও নিম্ন আদালত যৌথ শুনানি বা বিচার প্রক্রিয়া শুরু করার আইনি অনুমোদন দিচ্ছে না। ফলে থমকে রয়েছে গোটা প্রক্রিয়াটি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই আবেদনের পর হাইকোর্টের গ্রীষ্মাবকাশের পর এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। গ্রীষ্মের ছুটির পর আদালত খুললে এই হাইভোল্টেজ মামলার জট কাটে কি না, এখন সেদিকেই তাকিয়ে আইন মহল থেকে শুরু করে চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন- অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

_

_

Sponsored

Sranchi In Article

_

Sponsored

Merlin In Article

_

Sponsored

Camelia In Article

_

Sponsored

Techno India In Article

_

Sponsored

Shyam Sundar In Article

_

Sponsored

Probe In Article

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →