বিয়েবাড়ির আনন্দ নিমেষে বদলে গেল শোকের পরিবেশে। শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা (Road Accident), শিলিগুড়ি থেকে সিকিমে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার (Teesta) খাদে পড়ল গাড়ি। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। বাকি দুই আহতকে গুরুতর অবস্থায় রম্বি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোররাতে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা, তিস্তার গভীর খাদে পড়ে মৃত ২
Sponsored

পুলিশ সূত্রে জানা গেছে ভোররাতে ১০ নম্বর জাতীয় সড়কের ঊনত্রিশ মাইলের কাছে দুর্ঘটনাটি ঘটে। ডুয়ার্স থেকে সিকিমের একটি বিয়ের উদ্দেশে যাওয়ার সময় হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারের পাথরে ধাক্কা মারে। এরপর সোজা গিয়ে তিস্তা নদীতে পড়ে যায়। তাই এক হাজার ফুট গভীর খাদে পড়ে গাড়িটি। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। মৃতদের নাম অনিকেত প্রসাদ (Aniket Prasad) ও অমন গুপ্তা (Aman Gupta)। দুজনেই গ্যাংটকের বাসিন্দা। আহতরা হলেন কুণাল গুপ্তা ও পবন কুমার। ভোরের এই দুর্ঘটনার পর সাময়িকভাবে যানজট সৃষ্টি হয় জাতীয় সড়কে। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। ওভারটেক করতে গিয়ে বিপত্তি নাকি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
.
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






