জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয় পাউরুটির দাম (Bread Price) এক লাফে বাড়তে চলেছে অনেকটাই। টানা তিন মাস শিল্পে ব্যবহৃত ডিজেল বিক্রি না করার যে নির্দেশিকা কেন্দ্রের তরফে জারি করা হয়েছে, তার জেরে মহাসংকটে রাজ্যের অন্তত তিন হাজার বিস্কুট ও বেকারি সংস্থা (Biscuit and Bakery Companies)!
Sponsored

কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম মন্ত্রক (The Ministry of Petroleum and Natural Gas) সম্প্রতি এক নোটিফিকেশন জারি করে দেশের তিনটি পেট্রোলিয়াম সংস্থাকে জানিয়ে দিয়েছে, তাদের নিয়ন্ত্রিত পেট্রোল পাম্পগুলি থেকে যেন শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি ও বাণিজ্যক গাড়িতেই প্রয়োজনীয় ডিজেল দেওয়া হয়। কোনও ধরনের খোলা পাত্র, জ্যারিকেন বা ড্রামে ডিজেল-পেট্রোল ও বিক্রি করা যাবে না। এরপরই রাজ্যের প্রায় ৯৫ শতাংশ বেকারিগুলি অর্ধেক উৎপাদন কমিয়ে দিয়েছে। বেশ কিছু জায়গায় তো একের পর এক কারখানা বন্ধের খবর মিলেছে যার জেরে কর্মহারা লক্ষাধিক শ্রমিক। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরাট পরিমাণ পাউরুটি সরবরাহ করা হয়। কিন্তু উৎপাদন স্বাভাবিক না থাকায় সমস্যা বাড়ছে। একাধিক জায়গা থেকে ইতিমধ্যেই চড়া দামে পাউরুটি বিক্রির অভিযোগ আসছে। বেকারি সংগঠনের তরফ থেকে বলা হয়েছে কেন্দ্রের (MoPNG) নির্দেশিকা প্রত্যাহার না হলে পাউরুটির দাম বৃদ্ধি ছাড়া অন্য কোনও রাস্তা তাদের কাছে খোলা থাকবে না। এই মর্মে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও মুখ্যসচিবকে চিঠিও পাঠানো হয়েছে বলে খবর মিলেছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






