কলকাতা ৩৪°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্য

SIR-এর কাজের চাপেই মৃত্যু বিএলও-র! নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে ক্ষোভ

SIR-এর কাজের চাপেই মৃত্যু বিএলও-র! নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে ক্ষোভ

গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার এল সেই দুঃসংবাদ। মৃত্যু হল জলপাইগুড়ির বিএলও চ্যাংমারি স্কুলের শিক্ষিকা সুশীলা রায়ের। অভিযোগ উঠছে, বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (SIR)-এর অতিরিক্ত কাজের চাপই এই মৃত্যুর পেছনে বড় কারণ।

Sponsored

Sranchi In Article

পরিবারের বক্তব্য অনুযায়ী, গত শুক্রবার অফিসের কাজ সেরে বাইকে করে বাড়ি ফেরার সময় হঠাৎ মাথা ঘুরে রাস্তায় পড়ে যান সুশীলা রায়। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি বাইক তাঁকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে একটি সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মাথায় গভীর আঘাত পাওয়ায় তাঁর অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।

Sponsored

Merlin In Article

এই ঘটনার পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মৃত শিক্ষিকার স্বামী। তাঁর দাবি, এসআইআরের অতিরিক্ত কাজের চাপ নিয়ে বারবারই উদ্বেগের কথা বলতেন সুশীলা রায়। কাজের চাপ সামলাতে না পেরে তিনি মানসিক অবসাদেও ভুগছিলেন বলে পরিবারের অভিযোগ। সেদিনও এসআইআরের কাগজপত্র নিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি।

Sponsored

Camelia In Article

এই ঘটনার পাশাপাশি এসআইআর সংক্রান্ত আরও একটি ঘটনায় প্রশ্ন উঠেছে কমিশনের ভূমিকা নিয়ে। নকশালবাড়িতে শুনানির জন্য একটি কেন্দ্রে ডেকে পাঠানো হয়েছিল পক্ষাঘাতে আক্রান্ত এক বৃদ্ধাকে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই বৃদ্ধার পরিবারের সদস্যরাও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ তুলেছেন। পরপর এই দুই ঘটনায় এসআইআর প্রক্রিয়ার মানবিক দিক নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনিক মহলে। অতিরিক্ত কাজের চাপ, পর্যাপ্ত সহায়ক ব্যবস্থার অভাব এবং অসুস্থ ও অক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে নমনীয়তার ঘাটতি—সব মিলিয়ে কমিশনের ভূমিকা খতিয়ে দেখার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

Sponsored

Techno India In Article

আরও পড়ুন- ভারতের ‘জমির’ উপর দিয়ে চিনের রাস্তাঘাট: PoK হাতছাড়া, স্বীকার বিদেশ মন্ত্রকের

Sponsored

Shyam Sundar In Article

_

Sponsored

Probe In Article

 

_

 

_

 

_

 

_

 

_

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →