আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার অন্তর্গত একটি গ্রামে ৬১ বছরের এক আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক বিজেপি নেতার আত্মীয়কে। শনিবার রাতে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তপনকুমার দাসকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তপনকুমার দাস স্থানীয় এক বিজেপি নেতার আত্মীয়। তিনি আলিপুরদুয়ার-২ পঞ্চায়েত সমিতির বিরোধী নেত্রী অনিতা দাসের দেওর বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আলিপুরদুয়ারে আদিবাসী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা, প্রতিবাদে পথে তৃণমূল
Sponsored

স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যার পরে ওই বৃদ্ধাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অভিযুক্ত নিজের বাড়িতে নিয়ে যায়। সেই সময় বাড়িতে অন্য কেউ উপস্থিত ছিল না বলে অভিযোগ। অভিযোগ, সেই সুযোগেই বৃদ্ধাকে ধর্ষণ করা হয়। বৃদ্ধার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্তকে আটক করে। পরে বৃদ্ধার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় এবং বিষয়টি পুলিশকে জানানো হয়। অভিযোগের ভিত্তিতেই পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে।
Sponsored

এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার এলাকায় প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ার-২ ব্লকের টোটোপাড়া গ্রামপঞ্চায়েত এলাকায় মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি সমীর ঘোষসহ দলের স্থানীয় নেতৃত্ব। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানানো হয়। এদিকে, রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইকও সাংবাদিক বৈঠক করে ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি দোষীর দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
Sponsored

Sponsored

_
Sponsored

_
Sponsored

_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






