কলকাতা ২৯°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্য

পুলিশের ‘ঘর ওয়াপসি': ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

পুলিশের ‘ঘর ওয়াপসি': ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার ডেরায় ফেরার নির্দেশ দিল ভবানী ভবন। বুধবার রাজ্য পুলিশের ডিরেক্টরেটের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, এই কমিটির কাজে যুক্ত থাকা পুলিশকর্মী ও সহায়ক কর্মীদের অবিলম্বে তাঁদের নিয়মিত সরকারি ডিউটিতে ফিরতে হবে।

Sponsored

Sranchi In Article

প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের মতে, রাজ্যে ক্ষমতার অলিন্দে পালাবদলের যে হাওয়া বইছে, তারই প্রভাবে একের পর এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গত কয়েক দিনে বিভিন্ন দফতরে প্রাক্তন আধিকারিকদের বিদায় বা ফাইল সংরক্ষণ নিয়ে কড়াকড়ি শুরু হয়েছে। এ বার কোপ পড়ল পুলিশের নিজস্ব সংগঠনের উপরেও।

Sponsored

Merlin In Article

ডিআইজি (প্ল্যানিং অ্যান্ড ওয়েলফেয়ার)-এর স্বাক্ষর করা ওই নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ডেভেলপমেন্ট, ওয়েলফেয়ার অ্যান্ড গ্রিভ্যান্স রিড্রেসাল (ডব্লিউজিআর) কমিটিতে যাঁরা পোস্টেড বা ডেপুটেশনে রয়েছেন, তাঁদের অনেকেই নিয়মিত কাজ থেকে দূরে থাকছেন। এই বিচ্যুতি আর বরদাস্ত করা হবে না। ফলে সমস্ত জেলা পুলিশ সুপার, কমিশনারেট এবং ব্যাটালিয়নগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্মীদের স্বাভাবিক ডিউটিতে ফিরিয়ে আনা হয়।

Sponsored

Camelia In Article

২০২০ সালে যখন এই কমিটি তৈরি হয়েছিল, তখন নবান্ন জানিয়েছিল, নিম্নস্তরের পুলিশকর্মী, সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের সুযোগ-সুবিধা দেখার জন্যই এই উদ্যোগ। কিন্তু শুরু থেকেই এই কমিটির গায়ে ‘রাজনৈতিক’ তকমা সেঁটে দিয়েছিল বিরোধী শিবির। তাদের অভিযোগ ছিল, সরকারি পরিকাঠামো ব্যবহার করে আসলে শাসকদলের ঘনিষ্ঠ একটি সংগঠন চালানো হচ্ছে। এই কমিটির নানা কর্মসূচি ও সক্রিয়তা নিয়ে আইনি ও রাজনৈতিক মহলে বারবার বিতর্ক দানা বেঁধেছে।

Sponsored

Techno India In Article

নতুন নির্দেশিকা অনুযায়ী, সিআইডি, এসটিএফ, ট্রাফিক বা ভিজিল্যান্সের মতো গুরুত্বপূর্ণ শাখায় নিযুক্ত কর্মীরা যদি এই কমিটির সঙ্গে যুক্ত থাকেন, তাঁদেরও ফিরে আসতে হবে মূল দায়িত্বে। সরকারি মহলের দাবি, পুলিশি ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও শৃঙ্খলাবদ্ধ করতেই এই পুনর্বিন্যাস। তবে ওয়াকিবহাল মহলের মতে, পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের সমান্তরাল কোনো সাংগঠনিক শক্তিকে আর বাড়তে দিতে রাজি নয় বর্তমান প্রশাসন। সব মিলিয়ে, পুলিশের এই ‘ঘর ওয়াপসি’ নিয়ে এখন রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

Sponsored

Shyam Sundar In Article

আরও পড়ুন - ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

Sponsored

Probe In Article

_

 

_

 

_

 

_

 

_

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →