ভোট গণনার ফলাফল ঘোষণা হতে না হতেই শহর থেকে জেলা সর্বত্র অশান্তির খবর। মধ্যরাতে আক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাউন্টিং এজেন্ট বাবলু সিং (Banlu Singh)। কালীঘাটের শাঁখারীপাড়ার আবাসনের বাসিন্দা তিনি। তৃণমূল নেত্রীর মনোনয়নের সময় প্রস্তাবক হিসেবেও বাবলুর নাম ছিল। তাঁর অভিযোগ সোমবার মধ্যরাতে আচমকা আবাসনে ঢুকে তাঁর ফ্ল্যাটের দরজায় ধাক্কাধাক্কি করা হয়। পার্কিংয়ে থাকা স্কুটার সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তিনি রাতেই কালীঘাট থানায় গোটা বিষয়টি জানিয়েছেন। কে বা কারা এ কাজ করলো তা খতিয়ে দেখা হচ্ছে।
তৃণমূল সুপ্রিমোর কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পুড়িয়ে দেওয়া হল স্কুটার
Sponsored

জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল কর্মীরা। সোমবার রাতে পটাশপুরের সিংদাতে INTTUC- র পার্টি অফিসে আগুন লাগানো হয় বলে অভিযোগ। মিনাখাঁয় তৃণমূল নেতার বাড়িতেও হামলা, জোর করে মহিলাকে তুলে নিয়ে যাওয়া চেষ্টা করা হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। পানিহাটিতে একের পর এক তৃণমূল পার্টি অফিস (TMC Party Office) দখলের অভিযোগ বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। রাত পেরিয়ে সকালেও একই ছবি বরানগর, কামারহাটিতেও। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ঘাসফুলের কর্মীদের।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






