নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। শনিবার এই দুর্ঘটনার পরই বর্ষীয়ান বাম নেতাকে তড়িঘড়ি শিলিগুড়ির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মাটিগাড়া সংলগ্ন অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই
Sponsored

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শনিবার শিলিগুড়ির বাড়িতে থাকার সময়ই আচমকা ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। পড়ে যাওয়ার চোটে তাঁর মাথা ফেটে যায় এবং বেশ রক্তক্ষরণ হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর ক্ষতস্থানে ছ'টি সেলাই করতে হয়েছে। চোটের গভীরতা বুঝতে এবং ভেতরে কোনও বড় সমস্যা হয়েছে কি না তা নিশ্চিত করতে দ্রুত তাঁর মাথার সিটি স্ক্যান করানো হয়। সেই সঙ্গে তাঁর আরও কিছু জরুরি স্বাস্থ্য পরীক্ষাও করেছেন চিকিৎসকেরা।
Sponsored

মেডিক্যাল রিপোর্ট আসার পর চিকিৎসকেরা ও তাঁর পরিবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। হাসপাতাল সূত্রে খবর, অশোক ভট্টাচার্যের সমস্ত পরীক্ষার রিপোর্টই স্বাভাবিক এসেছে। স্থানীয় এক বাম নেতা অশোক ভট্টাচার্যের শারীরিক অবস্থার আপডেট দিয়ে জানিয়েছেন, অশোকদার অবস্থা আপাতত পুরোপুরি স্থিতিশীল। তাঁর মাথার সামনের দিকে ছ’টি সেলাই পড়েছে ঠিকই, তবে তাঁর হার্টবিট একদম স্বাভাবিক রয়েছে।
Sponsored

পরীক্ষার রিপোর্টে বড় কোনও উদ্বেগের বিষয় না থাকলেও, বয়স এবং চোটের ধরণ বিবেচনা করে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকেরা। বর্ষীয়ান এই বাম নেতাকে আপাতত চিকিৎসকদের কড়া নজরদারিতে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে এবং সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। প্রবীণ নেতার দ্রুত আরোগ্য কামনায় তাঁর অনুরাগী ও রাজনৈতিক সহকর্মীরা খোঁজখবর নিচ্ছেন।
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






