সরকারি ছুটি, বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবি নিয়ে বুধের সকালে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানের জেরে সেক্টর ফাইভে ব্যাহত যান চলাচল। টেকনো ইন্ডিয়ার সামনে রাস্তায় বসে বিক্ষোভ আশা কর্মীদের। পুলিশের তরফ থেকে তাঁদের উঠে যাওয়ার অনুরোধ করা হলেও তাঁরা মানতে নারাজ। বুধবার স্বাস্থ্য ভবনে পরীক্ষা রয়েছে, ফলে সতর্ক রয়েছে প্রশাসন। ওয়েবেল মোড় থেকে নিক্কো পার্ক পর্যন্ত দ্বিমুখী রাস্তায় বন্ধ যান চলাচল। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
Sponsored

আশা কর্মীদের অভিযোগ এ দিন সকাল থেকেই বিভিন্ন স্টেশনে তাঁদের আটকানো হয়। বিভিন্ন স্টেশনে ট্রেন থেকে তাদের নামিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এরপর আশা কর্মীরা শিয়ালদহ স্টেশনের বাইরে বসে পড়ে বিক্ষোভ দেখান। তারপর স্বাস্থ্য ভবনের দিকে রওনা দেন।ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক পারিশ্রমিক, স্বাস্থ্যবিমা (Health Insurance), মাতৃত্বকালীন ছুটি (Maternity Leave) এবং মৃত্যুকালীন ক্ষতিপূরণ (Death Compensation) চালুর দাবি রয়েছে আন্দোলনকারীদের। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন যে রাজ্য সরকার সব সময় আশা কর্মীদের পাশে আছে। তাঁদের সব ধরনের সুযোগ সুবিধা দিকে লক্ষ্য দেওয়া হচ্ছে। তারপরেও কোনভাবেই রাজনৈতিক প্ররোচনায় যাতে আশা কর্মীরা পা না দেন তা নিয়েও সতর্ক করেছিলেন তিনি। এরপরেও বুধবার সকাল থেকে জায়গায় জায়গায় আশা কর্মীদের বিক্ষোভের ছবি ধরা পড়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






