কলকাতা ৩২°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্যমহানগর

ভাতা বাড়লেও অসন্তোষ, বেতনের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ আশাকর্মীদের

ভাতা বাড়লেও অসন্তোষ,  বেতনের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ আশাকর্মীদের

সামনেই বিধানসভা ভোট। তার আগেই রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে আশা কর্মীদের(Asha Karmi) জন্য একাধিক ঘোষণা করা হলেও তাতে পুরোপুরি সন্তুষ্ট নন তাঁরা। বাজেটে দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী(Finance Minister) চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya) জানিয়েছেন, চলতি বছরের ১ এপ্রিল থেকে আশা কর্মীদের মাসিক ভাতা এক হাজার টাকা করে বাড়বে। কিন্তু এই ঘোষণার পরও আশা কর্মীদের ক্ষোভ কমেনি, বরং তা আরও প্রকাশ্যে এসেছে।

Sponsored

Sranchi In Article

আশা কর্মীদের(Asha Karmi) বক্তব্য, তাঁদের মূল দাবি ছিল ভাতা বৃদ্ধি নয়, স্থায়ীভাবে মাসে ১৫ হাজার টাকা বেতন। সেই দাবিতেই শুক্রবার তাঁরা স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভে বসেন।

Sponsored

Merlin In Article

প্রসঙ্গত, পাঁচ দফা দাবিতে প্রায় ৮০ হাজার আশা কর্মী গত দেড় মাস ধরে কর্মবিরতি(strike) চালাচ্ছিলেন। বাজেটে সেই দাবিগুলির মধ্যে দু’টি সম্পূর্ণ এবং একটি আংশিক ভাবে মানা হয়েছে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে। এতদিন আশা কর্মীরা মাসে ৫,২৫০ টাকা ভাতা পেতেন। নতুন ঘোষণায় রাজ্য সরকারের পক্ষ থেকে আরও এক হাজার টাকা যোগ হওয়ায় তা বেড়ে দাঁড়াচ্ছে ৬,২৫০ টাকা। কেন্দ্র ও রাজ্য মিলিয়ে তাঁরা মোটামুটি ১০ হাজার টাকার কাছাকাছি ভাতা পান।

Sponsored

Camelia In Article

এছাড়াও আশা কর্মীদের(Asha Karmi) জন্য ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি এবং কর্মরত অবস্থায় কোনও আশা কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

Sponsored

Techno India In Article

তবে এত ঘোষণার পরেও আশা কর্মীদের দাবি এখানেই শেষ নয়। তাঁদের অভিযোগ, এখনও বহু মাসের বকেয়া ভাতা মেলেনি। কর্মবিরতির সময় বিভিন্ন ব্লকে(Block) মানসিক চাপ ও প্রশাসনিক হয়রানির শিকার হতে হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। পাশাপাশি কাজের জন্য যে মোবাইল ফোন দেওয়া হয়েছে, তার জন্য মাসে অন্তত সাড়ে ৩৫০ টাকার ৫জি রিচার্জ করতে হচ্ছে, অথচ তার জন্য কোনও আলাদা ভাতা নেই বলেও জানান কর্মীরা।

Sponsored

Shyam Sundar In Article

পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির নেত্রী রত্না দত্ত(Ratna Dutta) বলেন, “আমরা ন্যূনতম ২৬ হাজার টাকা ভাতার দাবি করেছিলাম। পাশাপাশি ২০১৪ থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত যাঁদের বসিয়ে রাখা হয়েছিল, তাঁদের এককালীন পাঁচ লক্ষ টাকা দেওয়ার দাবিও জানানো হয়েছিল। রাজ্য সরকার সেই দাবিগুলি মানেনি।”

Sponsored

Probe In Article

অন্যদিকে, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সম্পাদক(Secretary of the Union) ইসমত আরা খাতুন জানিয়েছেন, “শুক্রবার স্বাস্থ্যসচিবের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকের পর নিজেদের মধ্যে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”

-

-

-

-

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →