আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার ভোরে নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ফিলিপ সাংমা নামে আরও একজনকে।
হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১
Sponsored

হাদি খুনের ঘটনায় আগেই ফয়সাল কিরম মাসুদ এবং আলমগীর হোসেনকে গ্রেফতার করে STF। তাঁদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় যে তথ্য সামনে আসে, তার সূত্র ধরেই ফিলিপ সাংমা নামে বাংলাদেশি এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ। সীমান্তেই কাজ করেন তিনি।
Sponsored

ধৃত ফিলিপ সাংমা টাকার বিনিময়ে সীমান্ত পারাপার করানোর কাজ করেন বহুদিন ধরেই। হাদি খুনের পরে বাংলাদেশ পুলিশের চাপ বাড়তে থাকায় তিনি ওই সীমান্ত দিয়েই ভারতে পালিয়ে আসেন। পরে ফয়সাল ও আলমগীরের সঙ্গে যোগাযোগ রেখে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু ফয়সালরা গ্রেফতার হওয়ায় চাপ বাড়ে। বাংলাদেশে নির্বাচনের আগে ‘ইনকিলাব মঞ্চ’-র অন্যতম মুখ ও জনপ্রিয় ছাত্রনেতা ওসমান হাদি গুলি করে খুন করা হয়। শুরু হয় তদন্ত। তারপর থেকে একের পর এক অভিযুক্তকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেফতার করে।
Sponsored

Sponsored

_
Sponsored

Sponsored

_
_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






