বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের মুকুটে নতুন সংযোজন। দর্শনার্থীদের জন্য আরও উন্নত পরিকাঠামো গড়ে তুলতে এবার সেখানে তৈরি হবে আন্তর্জাতিক মানের হসপিটালিটি হাব। খাদ্য ও পানীয়ের আউটলেট, অনুষ্ঠানসংক্রান্ত পরিষেবা এবং অতিথিদের জন্য একগুচ্ছ সুযোগ সুবিধা থাকবে সেখানে।
মেলা প্রাঙ্গণের মুকুটে নতুন পালক: আসছে আন্তর্জাতিক মানের ফুড ও গেস্ট হাব
Sponsored

মেলা প্রাঙ্গণের বহুতল পার্কিংয়ের ওপরে খোলা যায়গায় প্রায় ৬৬ হাজার ৮০০ বর্গফুট মাপের এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। ই এম বাইপাসের ধারে অবস্থিত বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ রাজ্যের অন্যতম বড় জনসমাগমের কেন্দ্র। সারা বছর ধরেই এখানে বাণিজ্য মেলা, সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নতুন এই উদ্যোগের লক্ষ্য হল দর্শনার্থীদের জন্য পরিষেবা উন্নত করা এবং প্রাঙ্গণের পরিকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।
Sponsored

যদিও এই প্রকল্পে সরাসরি রাজ্য সরকারের কোনও ব্যয় হবে না। বেসরকারি সংস্থাকে বেছে নিয়ে তাদের মাধ্যমেই নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হবে। ওই সংস্থা নিজস্ব খরচে প্রকল্পটি গড়ে তুলবে এবং রাজ্য সরকারকে মাসিক লাইসেন্স ফি দেবে। এর ফলে সরকারের নিয়মিত আয়ের উৎস তৈরি হবে। পাশাপাশি বিনিয়োগ ও পরিচালনার দায় থাকবে পরিচালনার দায়িত্বে থাকা বেসরকারি সংস্থার উপরেই।লাইসেন্সভিত্তিক এই ব্যবস্থায় দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে খাদ্য নিরাপত্তা, অগ্নিনির্বাপণ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংক্রান্ত সমস্ত বিধি মেনে চলতে হবে। নিয়মিত পরিদর্শন ও মান যাচাইয়ের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানা গিয়েছে।
Sponsored

এই প্রকল্পটি রূপায়ণের দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গ ট্রেড প্রোমোশন অর্গানাইজেশন, যারা রাজ্যের হয়ে মেলা প্রাঙ্গণ পরিচালনা করে। সরকারি মহলের মতে, বাণিজ্য, সংস্কৃতি ও পর্যটনের সঙ্গে যুক্ত গণপরিকাঠামোকে শক্তিশালী করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই আতিথেয়তা পরিকাঠামো চালু হলে মেলা প্রাঙ্গণে প্রদর্শনী ও সম্মেলনের পাশাপাশি দর্শনার্থীদের জন্য খাবার ও আড্ডার নতুন কেন্দ্র তৈরি হবে।
Sponsored

Sponsored

_
Sponsored

_
_
_
_
_
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






