তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty) আগাম জামিনের আবেদন খারিজ করে দিল উচ্চ আদালত। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, দু'জনকেই তদন্তে সহযোগিতা করতে হবে।
সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের
Sponsored

আদালতের পর্যবেক্ষণ, অদিতি মুন্সির (Aditi Munshi) চারমাসের শিশু সন্তান থাকার জন্যে তাঁর আগাম জামিন মঞ্জুর করা হচ্ছে। তবে বিদেশ যাওয়ায় জারি হয়েছে নিষেধাজ্ঞা। জমা রাখতে হবে পাসপোর্ট। শর্ত দেওয়া হয়েছে, কোনও সাক্ষীকে প্রভাবিত করা যাবে না এবং আপাতত বাগুইয়াটি থানা এলাকায় ঢুকতে পারবেন না অদিতি।
Sponsored

অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিচিতদের নামে হস্তান্তরিত করেছেন রাজারহাট-গোপালপুরের তৎকালীন বিধায়ক অদিতি এবং তাঁর স্বামী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজারহাট-গোপালপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন সঙ্গীতশিল্পী অদিতি (Aditi Munshi)। তাঁর স্বামী দেবরাজ বিধাননগর পুরসভার প্রভাবশালী কাউন্সিলর বলেই পরিচিত। বিগত ৫ বছরে ওই দম্পতির আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি, অর্থপাচার ইত্যাদির অভিযোগ ওঠে। নির্বাচনী হলফনামায় সম্পত্তির পরিমাণ কম দেখানোর অভিযোগ ওঠে তৃণমূল প্রার্থী অদিতির বিরুদ্ধে।
Sponsored

তা ছাড়া বিধাননগর এলাকায় তোলাবাজি, সিন্ডিকেট চালানো, জমি দখলের মাধ্যমে বিপুল সম্পত্তির অধিকারী হওয়ার অভিযোগ রয়েছে রাজনীতিক দম্পতির বিরুদ্ধে। সম্প্রতি কলকাতা হাই কোর্টেই রাজ্যের তরফে দাবি করা হয়েছে, অদিতিদের কালিম্পঙে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল। কিন্তু ভোটের আগে ওই অ্যাকাউন্ট ছাড়া আরও কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা সরিয়ে ফেলা হয়েছিল। এ-ও বলা হয়, দেবরাজের ঘনিষ্ঠ বলে পরিচিত দু’জন গ্রেফতার হয়েছেন। কাউন্সিলর নিজে ২০২১ সালে ভোট-পরবর্তী হিংসার মামলাতেও অভিযুক্ত।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
More from রাজ্য
View All →
রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচন ২৪ জুলাই, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
Jul 6

আর জি কর-কাণ্ডে ৩ তদন্তকারী IPS-এর সাসপেনশের মেয়াদ বাড়ল
Jul 6

জন্মজয়ন্তীতে শ্যামাপ্রসাদকে নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আত্মত্যাগকে স্মরণ মোদির
Jul 6

বঙ্গে ফের ভোটের দামামা, রাজ্যসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের
Jul 6

শ্যামাপ্রসাদ জয়ন্তীতে ‘শাহী’ আয়োজন রাজ্য সরকারের, শ্রদ্ধা নিবেদন শমীক-দিলীপের
Jul 6






