কলকাতা ৩৩°সে
ব্রেকিং
রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতাররাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালেরনাবালিকা ধর্ষণ-খুনে বিক্ষোভ বারুইপুরে! নির্যাতিতার বাবাকে ফোন মুখ্যমন্ত্রীরমেসিকাণ্ডে অরূপকে ফের হাজিরার নোটিশ পুলিশেররামের নামেই রাজনীতি, এখন মন্দিরের প্রণামীও চুরি! বিজেপিকে তীব্র আক্রমণ মমতারঘরছাড়া পরিবারকে ঘরে ফেরাতে মোটা টাকা দাবি! কাঠগড়ায় বসিরহাটের বিজেপি মণ্ডল সভাপতি'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার'বিজেপি স্পনসর্ড' বেইমানরা দলের প্রতীক পাবে না! বিজেপি- কমিশনকে একযোগে নিশানা মমতার‘ভবন তৃণমূলেরই’, বিরোধীদের কুৎসা নস্যাৎ করে নথি দিলেন তৃণমূল সুপ্রিমো‘আপনার রাজনীতির অ-আ-ক-খ তৃণমূলেই’: শুভেন্দুকে অতীত মনে করালেন মমতা‘বাচ্চাদের পাতে ডিম নেই, আপনারা হাট্টিমাটিম করছেন!’ বিজেপিকে তীব্র তোপ মমতার
রাজ্য

কোথায় তালিকা? সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করায় কমিশনকে তোপ অভিষেকের 

কোথায় তালিকা? সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করায় কমিশনকে তোপ অভিষেকের 

ভোটার তালিকায় অসঙ্গতি বা ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ সংক্রান্ত তথ্য প্রকাশ নিয়ে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সুপ্রিম কোর্টের নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও কমিশন কেন সেই তালিকা প্রকাশ করেনি, তা নিয়ে প্রশ্ন তুলে আবারও আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Sponsored

Sranchi In Article

শনিবার রাজ্যের এক লক্ষাধিক জনপ্রতিনিধি, বিএলএ-টু এবং তৃণমূলের বুথস্তরের কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক। সেখান থেকেই নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অভিষেকের অভিযোগ, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও ২৪ জানুয়ারি অর্থাৎ শনিবারের মধ্যে গ্রাম পঞ্চায়েত বা পুরসভা ভিত্তিক ওই তালিকা প্রকাশ করা হয়নি। এমনকি বহু জায়গায় নিয়ম মেনে নোটিশও টাঙানো হয়নি বলে তাঁর দাবি।

Sponsored

Merlin In Article

কমিশনের কাজের গতি ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল সাংসদ এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখেন, যে সফটওয়্যার গত ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যে সাত কোটি ফর্ম যাচাই করে ‘অসঙ্গতি’ খুঁজে বের করেছিল, সেই সফটওয়্যার এখন তথ্য প্রকাশ করতে এত দেরি করছে কেন? তাঁর সওয়াল, ‘‘কমিশন আসলে কী লুকাতে চাইছে? যদি এক ঘণ্টায় অসঙ্গতি ধরা যায়, তবে তা প্রকাশ করতে দিনের পর দিন সময় লাগছে কেন?’’

Sponsored

Camelia In Article

এই পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয় শাসক দল। অভিষেক জানিয়েছেন, রবিবারই তৃণমূলের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দফতরে যাবে। সেখানে সদুত্তর না মিললে ফের সুপ্রিম কোর্টের কড়া নাড়বে জোড়াফুল শিবির। পাশাপাশি দলের কর্মীদের সতর্ক করে তিনি নির্দেশ দিয়েছেন, ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’-র তালিকা প্রকাশ হওয়া মাত্রই প্রতিটি বুথে ‘ভোটরক্ষা কমিটি’ গঠন করতে হবে। বিএলএ-টু এবং বুথ সভাপতিদের এই বিষয়ে বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছেন তিনি।

Sponsored

Techno India In Article

ভোটের আগে ভোটার তালিকা সংশোধন এবং তাতে স্বচ্ছতা বজায় রাখা নিয়ে কমিশন ও শাসক দলের এই সংঘাত রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। এখন দেখার, রবিবারের পর নালিশ নিয়ে তৃণমূল সুপ্রিম কোর্টে পৌঁছলে আদালতের অবস্থান কী হয়।

Sponsored

Shyam Sundar In Article

আরও পড়ুন - দেবের পর SIR নোটিশ প্রাক্তন সাংসদ-অভিনেত্রী মিমিকে, ডাক পেলেন মানালিও

Sponsored

Probe In Article

_

 

_

 

_

 

_

 

_

আরও পড়ুন

শিরোনাম

রাজপথের পদধ্বনিই স্বীকৃতির মাপকাঠি: দলনেত্রীর মিছিলের পক্ষ নিয়ে  ধান্দাবাজদের কটাক্ষ কুণালের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

১২৫তম জন্মবার্ষিকীতে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন শাহের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

একের পর এক প্রশাসনিক কাজে শিক্ষকরা, স্কুলের পঠনপাঠন নিয়ে বাড়ছে উদ্বেগ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
শিরোনাম

কামারহাটি পুরসভার নয়া চেয়ারম্যান নিয়ে বিতর্ক! বিস্তারিত রিপোর্ট তলব শমীকের

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

আদালতে হারাব, জনতার আদালতেও হারাব: কমিশনে নথি পেশ করে প্রত্যয়ী কল্যাণ

৬/৭/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →